বরগুনা জেলা প্রতিনিধিঃ আসন্ন তালতলী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এই নির্বাচনে সাধারণ মানুষের মুখে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ ও গন অধিকার পরিষদ তালতলী উপজেলা সদস্য সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম জহির হাওলাদার। স্থানীয়রা বলেন, জহিরুল ইসলাম জহির হাওলাদার, শিক্ষিত ও জনবান্ধব প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি। শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত জীবন,ছারছিনা কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল ও বরিশাল বিএম কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করছেন। তিনি, জ্ঞানের তরী আদর্শ একাডেমি প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাফওয়ান কনজুমার প্রোডাক্টস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি তার দায়িত্বও সফলভাবে পালন করেছেন।তিনি গরীব অসহায় দের ফ্রি চিকিৎসা ও অপারেশন নিজের খরচে করিয়েছেন তাই তাকে সাধারণ মানুষ দেখতে চায় । সামাজিক গ্রহণযোগ্যতা ও ব্যক্তিত্ব এলাকায় তিনি একজন সাদা-সিধে, মিশুক ও হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের মতে, যেকোনো প্রয়োজনে তাকে পাশে পাওয়া যায়। বিশেষ করে নদী ভাঙনপ্রবণ তালতলী এলাকায় ভাঙন রোধে জনসচেতনতা তৈরি এবং অবকাঠামোগত উন্নয়নে তার ব্যক্তিগত উদ্যোগগুলো সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। তালতলী গরীব অসহায় শিক্ষিত বাসিন্দা বলেন,আমাদের এমন একজন প্রতিনিধি প্রয়োজন যিনি আমাদের সমস্যাগুলো বুঝবেন এবং শিক্ষিত হবেন। জহিরুল ইসলাম জহির হাওলাদার দীর্ঘদিন ধরে আমাদের সুখ-দুঃখের পাশে থাকবেন, এখন আমরা তাকে সরাসরি নেতৃত্বে দেখতে চাই।” তারুণ্যের আহ্বান নির্বাচন ও জনসেবা প্রসঙ্গে বলেন,তরুণরা যদি এখন এগিয়ে না আসে, তবে আগামীর সুন্দর সমাজ বা রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে না। আমি তরুণ সমাজকে সাথে নিয়ে একটি উন্নত ও সম্ভাবনাময় তালতলী উপজেলা পরিষদ গড়তে চাই। বর্তমানে তিনি গণ অদিকার পরিষদ -এর তালতলী উপজেলা সদস্য সচিব হিসেবে দলে যুক্ত আছেন। স্থানীয় প্রত্যাশা আসন্ন নির্বাচনে তরুণ,শিক্ষিত ও দায়বদ্ধ নেতৃত্বের সন্ধানে থাকা ভোটারদের মধ্যে জহিরুল ইসলাম জহির হাওলাদার এর প্রার্থিতা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ভোটারদের বড় একটি অংশ মনে করছেন,অভিজ্ঞতাসম্পন্ন একজন মানুষ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে তালতলী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে