শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo ​সুপারিশ ছাড়া মিলে না কাজ: এলজিইডিতে অদৃশ্য সিন্ডিকেটের থাবা Logo বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝিনাইদহে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ১৬৭৭ Time View
Update : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১:১২ অপরাহ্ণ

 জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক কারবারি রাজিদুল ইসলাম রাজ (২৫) নামের এক যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত রাজিদুল ইসলাম রাজ চুয়াডাঙ্গা জেলার দৌলতদিয়াড় গ্রামের ছোয়াদ আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মঙ্গলবার (০৬ফেব্রুয়ারী) সকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে পুলিশ অবস্থান নেন। পরে সদর উপজেলার সাধুহাটি এলাকাতে জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস মন্ডলের নেতৃত্বে পুলিশের চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেসময় আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি রাজিদুল ইসলাম রাজকে আটক করে। অভিযানে জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST