শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় অতিরিক্ত সার মজুত, ডিলারের বিরুদ্ধে মামলা,৯২০ বস্তা সার জব্দ Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

চরফ্যাশনে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ৯৬২ Time View
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ

 ভোলা প্রতিনিধি: চরফ্যাশনের শশীভূষনে নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলার পাঠক প্রিয় দৈনিক ভোলা টাইমস্ প‌ত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টায় শশীভূষন প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। শশীভূষণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক , দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. মিজানুর রহমান সোহেল সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শশীভূষণ থানা অফিসার ইনচার্জ জনাব তারিক হাসান রাসেল । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নামের শশীভুষণ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান শাহীন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রসুলপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সালাউদ্দিন মিয়া , দৈনিক কালবেলার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি ও চরফ্যাশন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনউদ্দিন জমাদার , শশীভূষণ প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল রহমান রাসেল । দৈনিক ভোলা টাইমস্ এর চরফ্যাশন প্রতিনিধি এইচ এম নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক মানবকন্ঠের চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক শাহাবুদ্দিন হাওলাদার , এনটিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি ইসরাফিল নাইম , সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ সভায় বক্তারা বলেন, দৈনিক ভোলা টাইমস্ একঝাঁক তরুণ ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। দৈনিক ভোলা টাইমস্ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজের নানা অন্যায়, অসঙ্গতি, অনিয়ম-দুর্নীতির পাশাপাশি উন্নয়ন ও সফলতার খবর প্রকাশ করে আসছে। সারাদেশের স্থানীয় দৈনিক স্লোগানকে সামনে রেখে পত্রিকাটি দ্রুত সময়ে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। তারা আরও বলেন, আজকের পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ ভোলার কৃতি সন্তান। তার নেতৃত্বে পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা শেষে অতিথিরা দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST