শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কুড়িগ্রামে তেলের লড়ির চাপায় প্রাণ গেলো এক তরুণীর

Reporter Name / ২৫৩০ Time View
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ১:৫৮ পূর্বাহ্ণ

 মোঃমকবুল হোসেন (কুড়িগ্রাম জেলা )প্রতিনিধিঃ কুড়িগ্রাম শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সড়ক দূর্ঘটনায় এক তরুনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তরুণী আশরাফুন নাহার মীম(২২) কুড়িগ্রামের চিলমারী উপজেলার আমিনুল ইসলাম এর কন্যা। রবিবার(১০ এপ্রিল২০২২ইং) বিকেল ৩ ঘটিকার দিকে কুড়িগ্রাম শহরের কুড়িগ্রাম-রংপুর সড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম রাব্বি সহ স্থানীয়রা জানায় বিকেল ৩ টার কিছু আগে নিহত তরুণী একটি মোটরসাইকেলের পেছনে চড়ে কুড়িগ্রাম শহরের দিকে আসতেছিলো। শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্রের সামনে আসার পর কুড়িগ্রাম ছেড়ে যাওয়া একটি তেলের লড়ির(মেঘনা ব্রান্ডের) মুখোমুখি হয়। এসময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এরপর পেছনে বসে থাকা তরুণী বাইক থেকে সড়কে পরে যান। এরপর গতিশীল তেলের লড়ির চাকায় তরুণী মাথা পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান সেই তরুণী। তবে বাইকের চালক বেঁচে যান। ঘটনার পরপরই তেলের লড়িকে আটক করে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে। সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার বলেন, তেলের লড়ি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। মামলার পর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST