বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল Logo নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের যথাযোগ্য মর্যাদায় একুশ পালন Logo রোজার প্রথম দিন চট্টগ্রামের বাজার ‘গরম’ Logo চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন Logo মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কুৃষ্টিয়া ভেড়ামারাই চুরি যাওয়া ইজিবাইক সহ চোর আটক।

Reporter Name / ২২৩২ Time View
Update : শুক্রবার, ৩ জুন, ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ণ

 স্টাফ রিপোটারঃ কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ এক অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে চুরি যাওয়া ইজিবাইক সহ ১ জন চোরকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তারকৃত নাহিদ(২৮) আন্তঃজেলা চোর চক্রের সদস্য। সে দৌলতপুর উপজেলার বিল আমলা চরপাড়া এলাকার মৃত নাসির উদ্দীন মালিথার পূত্র। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন(৩০), পিতা-মৃত শাহাদত হোসেন, গ্রাম- হোসেনাবাদ (কান্দিরপাড়া) , উপজেলা- দৌলতপুর, জেলা-কুষ্টিয়া গত ০১/০৬/২০২২ তারিখ দুপুর আনুমানিক ১২.১০ ঘটিকার সময় তার ব্যক্তিগত লাল রং এর ব্যাটারী চালিত একটি ইজিবাইক ভেড়ামারা থানাধীন কাচারীপাড়াস্থ প্রোসিড একাডেমিক কোচিং সেন্টারের পশ্চিম দিকে অবস্থিত ঢাকা ট্রান্সপোর্টের গোডাউনের সামনে হতে ২/৩ জন অজ্ঞাত নামা চোর চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভেড়ামারা থানায় একটি মামলা রুজু হয়। ঘটনার পরপরই কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার খাইরুল আলমের দিক নির্দেশনায় ভেড়ামারা সার্কেলের অতি: পুলিশ সুপার ইয়াছির আরাফাতের সার্বিক সহযোগিতায় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে ভেড়ামারা থানা পুলিশের একটি চৌকস টিম চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারসহ চোরকে গ্রেফতার করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দ্রুত সময়ের মধ্যেই চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করে। ইজিবাইক চোর নাহিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST