মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক হযরত আলীর সরকার সাগর Logo সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ Logo রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, অঝোরে কাঁদলেন হাজার ও মানুষ Logo নিখোঁজের তিন দিন পর জুলহাস (৫) নামে এক শিশুর ম’র’দে’হ উদ্ধার Logo আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বাড়লা বিল: ঈদের আনন্দ বিষাদে পরিণত, দিশেহারা কৃষক Logo সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সাংবাদিক সংস্থার ঐক্যবদ্ধ কর্মসূচির আহ্বান Logo সাপাহারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন Logo চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন Logo সাপাহারে খালাসের দাম বৃদ্ধিতে বিরোধ, দেড় শতাধিক ধান্য আড়তে কেনা-বেঁচা বন্ধ Logo কটূক্তির অভিযোগে সাংবাদিক মোশাররফ হোসেন বাবুলকে কারণ দর্শানোর নোটিশ ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কামরাঙ্গীরচরে এজমালি সম্পত্তির ঘর ভাঙার চেষ্টা:বাধা দেয়ায় হুমকি-ধমকি দেয়ার অভিযোগ

Reporter Name / ২৩২৭ Time View
Update : শুক্রবার, ২০ মে, ২০২২, ৩:১৭ পূর্বাহ্ণ

 সিনিয়র স্টাফ রিপোর্টারঃ রাজধানীর কামরাঙ্গীরচরে এজমালি সম্পত্তির একটি টিনশেড ঘর ভেঙে নতুন ইমারত করার কাজে বাঁধা দেয়ায় হুমকি-ধমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মুহম্মদ ওয়াহিদ উল্লাহ নামে এক ব্যক্তি এ ঘটনার ব্যাপারে কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ওয়াহিদ উল্লাহ জানান, কামরাঙ্গীরচরের চরকামরাঙ্গী মৌজার ঢাকা সিটি জরিপের ২৭৮৭ নং খতিয়ানের ১১৩৮২ নং দাগের ০১০২ অযুতাংশ ভূমি ও তার উপরে থাকা একটি টিনশেডের একটি অংশের মালিক হলেন তার স্ত্রী মোসা: শামীম আক্তার। তিনি ওই সম্পত্তি পৈত্রিক সূত্রে পেয়ে তার স্বামী ওয়াহিদ উল্লাহকে আমমোক্তার নিযুক্ত করেন। সম্পত্তির একটি অংশ কামরাঙ্গীর চরের ব্যাটারিঘাট এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী জয়নব বিবি অন্য দুই ওয়ারিশের কাছ থেকে কিনেন বলে ওয়াহিদ উল্লাহ জানতে পারেন। জয়নব বিবি তার স্বামী ও ছেলের সহায়তায় ওই টিনশেড ঘরটি ভেঙে ফেলার চেষ্টা করলে ওয়াহিদ উল্লাহ আদালতের দ্বারস্থ হন। আদালত ঘর না ভাঙার জন্য নির্দেশ দেন। এ বিষয়ে রাজউক ও সিটি করপোরেশনেও চিঠি দেয়া হয়। কিন্তু জয়নব বিবি আদালতের নির্দেশসহ সব কিছু লঙ্ঘন করে ওই টিনশেড ঘর ভেঙে সেখানে নতুন ইমারত করার কথা জানালে ওয়াহিদ উল্লাহ বাঁধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১০ মে ওয়াহিদ উল্লাহকে হুমকি ধমকি দেয়া হয়। এ ব্যাপারে তিনি ১৪ মে কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। তিনি প্রশাসনের নিকট জীবনের নিরাপত্তারও দাবি করেন। এ বিষয়ে ওয়াহিদ উল্লাহ সাংবাদিকদের বলেন, আদালত যে ফয়সালা দিবে তিনি তা মেনে নেবেন। কিন্তু আদালতের নির্দেশনা উপেক্ষা করে সেখানে যাতে নতুন কোনো স্থাপনা করার জন্য টিনশেড ঘরটি ভেঙে ফেলা না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST