শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

এমন উন্নয়ন করবো যা আপনারা ভাবেননি: বোয়ালমারীতে মন্ত্রী আব্দুর রহমান

Reporter Name / ১৫৩৩ Time View
Update : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১:১৪ অপরাহ্ণ

 (ফরিদপুর) থেকে এমএম জামান,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার ভেতর দিয়ে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মধ্য দিয়ে বাংলার মানুষের মুখে হাসি ফুটবে। এজন্য আমাদের সকলকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি বলেন, ‘এই সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। মাদক একটি মরণব্যাধি। আজ মানুষের নৈতিক চরিত্রের অধপতন ঘটেছে। যারা রাজনীতি করেন তাদের কর্মফল যদি অহংকারের না হয় তাহলে রাজনীতি সার্থক হবে না।’ তিনি আরো বলেন, ‘গত নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হয়েছিল। এই কালো টাকার উৎস কোথায়? সারা জীবন আলফাডাঙ্গার ভোটে এই আসনের প্রার্থী বিজয়ী হয়েছে। আর এবার সেই আলফাডাঙ্গায় ১০ হাজার ভোটে আওয়ামী লীগের প্রার্থী হেরেছে।’ মন্ত্রী আব্দুর রহমান বলেন, ‘এই জনপদকে গভীর ভাবে ভালোবেসেছি বলেই এলাকার উন্নয়ন করেছি। আজ এই সমাজ ধ্বংস হয়ে যাক চাই না। ২০০১ সালে যখন শকুনেরা ক্ষমতায় আসে তখন তারা আমাদের পতাকা রাজাকারের গাড়িতে তুলে দিয়েছিলো। তখন মা-বোনদের উপর নির্যাতন হয়েছিল। আমরা আর সেইদিন ফিরে পেতে চাই না। দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর হাতে গড়া দলকে শক্তিশালী করতে হবে।’ ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় গড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই চায় ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় হোক বঙ্গবন্ধুর নামে। সেটি হবে। আরও এমন উন্নয়ন করবো যা আপনারা ভাবেননি। শুধু আপনারা আপনাদের সন্তানকে মাদক থেকে দূরে রাখুন। মাদকমুক্ত সমাজ গড়ুন।’ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নিজের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মন্ত্রী আব্দুর রহমান। বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীবাসীর পক্ষ থেকে কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এম এম শাফিউল্লাহ শাফির সঞ্চালনায় এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহধর্মিণী ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল ব্যানার্জী প্রমুখ। সভামঞ্চে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST