রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপ ‘এক্সাম হিরো’র উদ্বোধন করা হয়েছে, Logo ডেঙ্গু প্রতিরোধে শেরপুরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ২৯৫ স্থানে ৩ হাজার ৩৪৯ জনের অংশগ্রহণ Logo ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী Logo শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বকশীগঞ্জে শিক্ষিকার জমি ও সংখ্যালঘুর স্বর্ণের দোকান দখলকারী ফরিদকে গ্রেফতার এবং ওসি’র প্রত্যহার দাবি Logo যুবদল নেতা কবিরের নেতৃত্বে যশোরের শার্শার বাগআঁচড়ায় আঃলীগের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত Logo সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার কালিগঞ্জে পিতাকে ফিরে পেতে সন্তানদের আকুতি! ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

১৮টি স্বর্ণেরবার ও মোটরসাইকেলসহ যশোরের শার্শায় এক চোরাচালানকারী গ্রেপ্তার

কামাল হোসেন / ৮৩ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ

  যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৯০ গ্রাম ওজন (১৮০ ভরি) ওজনের ১৮টি স্বর্ণের বার এবং একটি মোটরসাইকেলসহ মোঃ আলাউদ্দীন (৫২) নামের এক চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ অক্টোবর ( বুধবার ) ২০২৬ ইং, সকাল সাড়ে ১০ ঘটিকায়, শার্শা থানাধীন খাজুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল, যশোর) জনাব মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শামিনুল হক এবং এসআই (নিঃ) শেখ মোঃ জাহিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ চৌকস টিম নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান গ্রামস্থ ‘প্রাইম ব্রিকস্’ নামক ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে মোঃ আলাউদ্দীনকে আটক করা হয়।  এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুইজন অজ্ঞাতনামা আসামী সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটক আসামির হেফাজতে থাকা তল্লাশি চালিয়ে ১৮টি স্বর্ণের বার ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি সুজুকী মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি শার্শার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে মোঃ আলাউদ্দীন (৫২)। শার্শা থানা সূত্রে জানা গেছে, উক্ত ঘটনায় বিশেষ ক্ষমতা আইন/চোরাচালান আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা অপর ২ জন আসামির নাম-ঠিকানা সংগ্রহ ও তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এবিষয়টি শার্শা থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দুপুর ১টার দিকে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এসময় উক্ত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল, যশোর) জনাব মোঃ আরিফ হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শামিনুল হকসহ পুলিশের অন্যান্য অফিসারগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST