শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo ​সুপারিশ ছাড়া মিলে না কাজ: এলজিইডিতে অদৃশ্য সিন্ডিকেটের থাবা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে ১৫ পিচ সোনারবার সহ পাচারকারীকে আটক

Reporter Name / ২৮০৭ Time View
Update : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ১:০৪ অপরাহ্ণ

 কামাল হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৫ পিচ সোনারবার সহ (১.৭৪৯ কেজি ওজনের) মনিরুল ইসলাম (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (২০ এপ্রিল) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তরপাড়ার মৃতঃ নুর মোহাম্মদের ছেলে। বিজিবি জানায়, গোপন তথ্য ছিল, পুটখালী সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৬ আর পিলারের নিকট নদীরপাড় শূন্য লাইন হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামস্থ উত্তরপাড়া নামক স্থান হতে তল্লাশি অভিযান চালিয়ে বিজিবি টহলদল ১৫ পিচ সোনার বার (১.৭৪৯ কেজি ওজনের,১৫০ ভরি) বারসহ মনিরুলকে আটক করে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST