শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ময়মনসিংহ রেলওয়ে স্টেশন প্লাটফর্মে রেলওয়ে সেবার সম্পর্কিত গণ শুনানী অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি,বিশ্ব মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি Logo কবিতা :- জন্মেছি যে দেশে। Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo নেত্রকোনায় ডা. আনোয়ারুল হক সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরে আন্তঃ জেলা সিএনজি চোর চক্রের মূল হোতা শ্যামল মিয়া গ্রেপ্তার

Reporter Name / ১০০৮ Time View
Update : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৬:১৯ পূর্বাহ্ণ

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে নকলা নকলা উপজেলার কুর্শা বাদাগৈড় এলাকায় আন্ত:জেলা সিএনজি চোর চক্রের মূল হোতা শ্যামল মিয়া(৩২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৩১মার্চ রবিবার বিকেল সোয়া তিনটার দিকে তাকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শ্যামল মিয়া ময়মনসিংহের ফুলপুর উপজেলার চকসনয় এলাকার মো. রুহুল আমিনের ছেলে এবং মেসার্স সিলেটি হাঞ্জনিয়ারিং ওয়ার্কসপ গ্যারেজের মালিক। র‌্যাব -১৪ জানায়, শেরপুর জেলার নকলা উপজেলার পাঠাকাকাটা গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস এর ছেলে মো. সুলতান মিয়া(৩০) এর নিজ মালিকানা সিএনজি। তিনি প্রতিদিন সাড়ে চার শত টাকায় নকলা থানা নিবাসী মৃত আন্তাজ আলীর ছেলে মো. আঃ ছালাম(৪০)কে ভাড়ায় চালাতে দেয়। ৩১জানুয়ারি রাতে আঃ ছালাম প্রতিদিনের মতো গাড়ীটি চালনা শেষ করে । গাড়ীটির সেলফ স্টার্টে ত্রুটি থাকায় গাড়ীটি মালিকের বাড়ীতে না নিয়ে শ্যামল মিয়ার গ্যারেজে রেখে আসে। পরদিন সকালে আন্তাজ আলী লোক মারফত জানতে পারে যে, তার ভাড়ায় চালিত সিএনজি গাড়ীটি চুরি হয়ে গেছে। সেই সাথে গ্যারেজটিও বন্ধ। তাৎক্ষণিক ভাবে শ্যামল মিয়াকে তার মোবাইলে ফোন করলেও সে ফোন ধরেনা। পরে সিএনজির মালিক মো. সুলতান মিয়া বাদী হয়ে ১লা ফেব্রুয়ারি নকলা থানায় মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকেই শ্যামল মিয়া আত্মগোপনে ছিল। পরবর্তীতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে এবং র‌্যাব-১ এর সহায়তায়  র‌্যাবের একটি আভিযানিক দল শ্যামল মিয়াকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার। পরে উক্ত মামলায় রবিবার রাতেই শ্যামল মিয়াকে নকলা থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST