শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন Logo ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যশোরে অর্ধ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo বেনাপোলের দিঘীরপাড়ে আব্দুল্লাহ হোসেনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল Logo সাপাহারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রায়পুরায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ৭১২ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টারের আয়োজিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় রায়পুরা সরকারি কলেজের মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়ে। খেলায় নরসিংদী সিটি ক্লাব বনাম আশুগঞ্জ রাইজার্স একাডেমী দুটি দল মোকাবেলা করে। খেলার নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে নরসিংদী সিটি ফুটবল ক্লাবকে ০৪-০০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমী। রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব নুর আহম্মেদ চৌধুরী মানিকের ব্যবস্হাপনায় খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, পরে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:শফিকুল ইসলাম,রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, করিম গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম শাহ আলম, সিলেট এম. এ.জি উসমানী মেডিকেল কলেজ অর্থোপেডিক্স সার্জারি সহকারী অধ্যাপক মো: মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম সম্পাদক নাজমুল হক বইয়া মোহন, যুব বিষয়ক সম্পাদক কাজে আসাদুর রহমান মিলন উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ মোল্লা,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ,উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির,ও যুগ্ম আহ্বায়ক আলকাছ উদ্দিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST