শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন Logo ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যশোরে অর্ধ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo বেনাপোলের দিঘীরপাড়ে আব্দুল্লাহ হোসেনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল Logo সাপাহারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যুক্তরাষ্ট্র প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি পাচ্ছে

Reporter Name / ২১৯৫ Time View
Update : রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৫:৩৮ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে কেতানজি ব্রাউন জ্যাকসনের মনোনয়ন নিশ্চিত করেছে দেশটির সিনেট। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টি হলো। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সে দেশের সর্বোচ্চ আদালতে বিচারকের বসতে যাচ্ছেন তিনি।বৃহস্পতিবার ৫৩-৪৭ ভোটে তার মনোনয়ন নিশ্চিত করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেট কেতানজি ব্রাউন জ্যাকসনের নিয়োগ অনুমোদন করে। দেশটির বিরোধী দল রিপাবলিকান পার্টির তীব্র আপত্তির পরও ৫৩-৪৭ ভোটে জ্যাকসনকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অনুমোদন দেওয়া হয়।এসময় ৫০ জন ডেমোক্র্যাট সদস্যের সঙ্গে ৩ জন রিপাবলিকান সিনেটরও জ্যাকসনের নিয়োগের পক্ষে ভোট দিয়েছেন। ভোটাভুটির এই ঐতিহাসিক মুহূর্তটিতে সভাপতিত্ব করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।অবশ্য তার নিয়োগ আটকাতে তীব্র বিরোধিতা করেন রিপাবলিকান আইন প্রণেতারা। তাকে ‘কট্টর উদারপন্থি’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়। এসময় বলা হয়, তিনি অপরাধীদের ‘সুরক্ষা’ দিয়ে থাকেন। তবে সব বাধা ডিঙিয়ে জ্যাকসনের এই নিয়োগ অনুমোদন পাওয়ার বিষয়টিকে যুক্তরাষ্ট্রের ‘অগ্রগতির একটি প্রতীক’ হিসেবে বর্ণনা করেছে নিউ ইয়র্ক টাইমস।কেতানজি প্রায় ১০ বছর ধরে ফেডারেল ও আপিল বিভাগে বিচারক হিসেবে কাজ করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ৮৩ বছর বয়সী বিচারপতি স্টিফেন ব্রেয়ারের স্থলে কেতানজিকে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি গ্রীষ্মে আদালতের অধিবেশন মুলতবির পর অবসরে যাচ্ছেন সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি স্টিফেন ব্রেয়ার।এদিকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ প্রশ্নে গত মাসে সিনেট জুডিশিয়ারি কমিটির সামনে চার দিন ধরে শুনানি হয়। তখন ডেমোক্র্যাটরা ৫১ বছর বয়সী কেতানজির অভিজ্ঞতা ও গভীর প্রজ্ঞার প্রশংসা করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST