বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল Logo নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের যথাযোগ্য মর্যাদায় একুশ পালন Logo রোজার প্রথম দিন চট্টগ্রামের বাজার ‘গরম’ Logo চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন Logo মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ময়মনসিংহ -নেত্রকোণা সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ১৯

Reporter Name / ২১৬৪ Time View
Update : বুধবার, ১১ মে, ২০২২, ১:০৩ অপরাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা ময়মনসিংহ -নেত্রকোণা সড়কের রশিদপুর এলাকায় বুধবার (১১ মে) দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। ময়মনসিংহ সদর উপজেলার রশিদপুরে সকালে এ দূর্ঘটনাটি ঘটে। কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এস আই) আশিকুল হক এ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এক বাসের চালকসহ ১৯ জন আহত হয়েছেন। অপর বাসের চালক পালিয়েছেন। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায় নি। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নেত্রকোণাগামী একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ সদর উপজেলার রশিদপুর নামক স্হানে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে করে দুটি বাসই দুমড়ে -মুচড়ে যায় এবং চালকসহ ১৯ জন আহত হন।পরে স্হানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এস আই) মোঃ আক্তারুজ্জামান জানান,দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত আহত ১৯ জনের খবর আমরা পেয়েছি। এর মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আরো বাড়তে পারে। তবে এদের মধ্যে গুরুতর আহত অবস্হায় রয়েছেন একজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST