শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo ​সুপারিশ ছাড়া মিলে না কাজ: এলজিইডিতে অদৃশ্য সিন্ডিকেটের থাবা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মানবিক মানুষের উপহার পেয়ে ঈদ আনন্দ উপভোগ অসহায় ১৫০ পরিবার

Reporter Name / ১৫৮৯ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৪:৩৫ পূর্বাহ্ণ

 জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ফুলপুর ময়মনসিংহ ময়মনসিংহ ফুলপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অভিনব এক উদ্যোগ গ্রহণ করে ময়মনসিংহের ফুলপুর উপজেলার অসহায়, কর্মহীন, দুস্থ, প্রতিবন্ধী ও অস্বচ্ছল ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার (০৬ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার যায়যায়দিন অফিস প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া দেয়া মানবিক মানুষের পক্ষ থেকে এই উপহারসামগ্রী পেয়ে ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে ১৫০টি পরিবারে। উপহারের মধ্যে রয়েছে ১ কেজি বাসমতি চিনিগুড়া পোলাও চাল, ১ লিটার ফ্রেশ সয়াবিন তেল, ৫০০ গ্রাম ফ্রেশ চিনি, ৫০০ গ্রাম এসিআই মসুর ডাল, ১ প্যাকেট (২০০ গ্রাম) এসিআই লাচ্ছা সেমাই, ১টি কোকাকোলা নুডলস ও ১টি (৭৫ গ্রাম) কেয়া লেমন সাবান। এই কার্যক্রমের সমন্বয়ক গণমাধ্যমকর্মী শাহ্ নাফিউল্লাহ সৈকতের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান কামু, পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. আবুল বাসার রাজন, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমান, সংবাদ’র সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, খোলা কাগজ’র সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম রবি, কালের কন্ঠ’র সিনিয়র সাংবাদিক মোস্তফা খান, ভোরের কাগজ’র সাংবাদিক আবু রায়হান, ব্রহ্মপুত্র এক্সপ্রেস’র সাংবাদিক সুলতান মাহমুদ সম্রাট, ডিজিটাল পোস্ট অফিসের হার্ডওয়্যার টেকনিশিয়ান মো. তানভীর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী নাছিম হোসেন অন্তর, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম হৃদয় ও স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ। পাইকপাড়া গ্রামের বৃদ্ধ হযরত আলী বলেন, আমি কর্মহীন মানুষ। এখন কামাই রোজগার করতে পারিনা। ঈদ উপহার পেয়ে আমি খুব খুশি। ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন। এটি একটি প্রশংসিত কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST