বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল Logo নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের যথাযোগ্য মর্যাদায় একুশ পালন Logo রোজার প্রথম দিন চট্টগ্রামের বাজার ‘গরম’ Logo চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন Logo মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আরেফিন

Reporter Name / ১৪৪০ Time View
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ২:০৫ অপরাহ্ণ

 মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ গ্রেফতারি পরোয়ানায় তামিলে বিশেষ অবদান রাখায় বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন ঝালকাঠির সদর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আরিফীন ইসলাম। রবিবার (৩০জুলাই ) বিকেলে বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। তার এ সাফল্যে সন্তুষ্ট ঝালকাঠি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগের সকল সদস্যরা। ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়ার সময় ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল উপস্থিত ছিলেন। জানা গেছে , এর আগে সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে চারটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ। এসআই আরিফীন বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন করাই পুলিশের কাজ। আমার কাছে অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করে যাচ্ছি। এজন্য আমাকে পুরস্কৃত করা হয়েছে। আমি রেঞ্জ ডিআইজি স্যার, পুলিশ সুপার স্যার ও ওসি স্যারের প্রতি কৃতজ্ঞ।সকলের দোয়া ও সহযোগিতায় যেন দেশের জন্য আরও ভালো অবদান রাখতে পারি সেই চেষ্টা চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST