শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইপিজেডে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ Logo সকাল হলেই সাজানো হয় আগের দিনের ‘বাসি’ ভর্তা Logo নেত্রকোণায় ছাত্রদলের কমিটির ঘোষণা,  আনন্দ মিছিল Logo এ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল ৪ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ Logo কলমাকান্দার তোফাজ্জল হোসেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত Logo দক্ষিণ নড়াইলে মাদকের ভয়াবহ বিস্তার, কিশোর গ্যাং তৈরির আশঙ্কা, মাদকে শুভরাড়া ইউনিয়ন শীর্ষে Logo সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড Logo বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে সংবাদ সম্মেলন করলেন বন্দর কর্তৃপক্ষ Logo শার্শায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পিতা -মাতার ‘পতি অভিমান করে চিরকুট লিখে কিশোরীর সুইসাইড Logo খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নওগাঁর রাণীনগরে ব্যবসায়ীর দোকান ঘর ভেঙে দেওয়ার অভিযোগঃ

Reporter Name / ১২৪২ Time View
Update : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ২:৩৬ পূর্বাহ্ণ

আবু সাইদ চৌধুরী (রাণীনগর- নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে জালাল প্রামানিক নামে এক মিষ্টি ব্যবসায়ীর দোকান ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। নিজের জায়গা বলে দাবি করে ওই প্রভাবশালী দোকান ঘরটি ভেঙে দিয়েছেন। এ ঘটনায় রবিবার রাণীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। এর আগে শনিবার উপজেলার রাতোয়াল বাজারে এ ভাঙচুরের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী জালালের অভিযোগ, বেশ কয়েক বছর আগে গ্রামের রাতোয়াল বাজারের পাকা সড়কের পাশে খালের সরকারি জায়গার উপর টিন দিয়ে নিজে দোকান ঘর নির্মাণ করি। সেই থেকে ওই দোকান ঘরে ব্যবসা করে আসছিলাম। এরই মধ্যে রাতোয়াল শৈলগাড়িয়াপাড়া গ্রামের প্রভাবশালী মানিক জোয়ার্দার ওই দোকানের জায়গা তাদের নিজের বলে দাবি করেন। এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার মানিক কয়েকজন লোক নিয়ে এসে আমার দোকান ঘর ভেঙে দিয়েছে। তিনি আরও জানান, তারা আমাকে দোকান ঘর থেকে কোন মালামাল বের করারও সময় দেননি। দোকানে থাকা মিষ্টিসহ অন্যান্য জিনিসপত্র সব নষ্ট করে ফেলেছে। এতে করে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি। সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মানিক জোয়ার্দার বলেন, ওই দোকান ঘরের জায়গা আমাদের নিজের সম্পত্তি। আমরা দয়া করে ব্যবসায়ী জালালকে দোকান করে খাওয়ার জন্য দিয়েছিলাম। কিন্তু তিনি ঘরের ভাড়াও দেন না। আবার কখনো কখনো নিজের জায়গা বলে দাবি করেন। আমরা নিজে ও বাজার বর্ণিত সমিটির লোকজন বেশ কয়েকবার তাকে জায়গা ছেড়ে দেওয়ার কথা বলেও তিনি জায়গা ছেড়ে দেননি। বাধ্য হয়ে আমরা তার দোকানের মালামাল বের করে দিয়েছি। এ বিষয়ে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, ব্যবসায়ী জালালের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নওগাঁর রাণীনগরে ব্যবসায়ীর দোকান ঘর ভেঙে দেওয়ার অভিযোগঃ আবু সাইদ চৌধুরী (রাণীনগর- নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে জালাল প্রামানিক নামে এক মিষ্টি ব্যবসায়ীর দোকান ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। নিজের জায়গা বলে দাবি করে ওই প্রভাবশালী দোকান ঘরটি ভেঙে দিয়েছেন। এ ঘটনায় রবিবার রাণীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। এর আগে শনিবার উপজেলার রাতোয়াল বাজারে এ ভাঙচুরের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী জালালের অভিযোগ, বেশ কয়েক বছর আগে গ্রামের রাতোয়াল বাজারের পাকা সড়কের পাশে খালের সরকারি জায়গার উপর টিন দিয়ে নিজে দোকান ঘর নির্মাণ করি। সেই থেকে ওই দোকান ঘরে ব্যবসা করে আসছিলাম। এরই মধ্যে রাতোয়াল শৈলগাড়িয়াপাড়া গ্রামের প্রভাবশালী মানিক জোয়ার্দার ওই দোকানের জায়গা তাদের নিজের বলে দাবি করেন। এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার মানিক কয়েকজন লোক নিয়ে এসে আমার দোকান ঘর ভেঙে দিয়েছে। তিনি আরও জানান, তারা আমাকে দোকান ঘর থেকে কোন মালামাল বের করারও সময় দেননি। দোকানে থাকা মিষ্টিসহ অন্যান্য জিনিসপত্র সব নষ্ট করে ফেলেছে। এতে করে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি। সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মানিক জোয়ার্দার বলেন, ওই দোকান ঘরের জায়গা আমাদের নিজের সম্পত্তি। আমরা দয়া করে ব্যবসায়ী জালালকে দোকান করে খাওয়ার জন্য দিয়েছিলাম। কিন্তু তিনি ঘরের ভাড়াও দেন না। আবার কখনো কখনো নিজের জায়গা বলে দাবি করেন। আমরা নিজে ও বাজার বর্ণিত সমিটির লোকজন বেশ কয়েকবার তাকে জায়গা ছেড়ে দেওয়ার কথা বলেও তিনি জায়গা ছেড়ে দেননি। বাধ্য হয়ে আমরা তার দোকানের মালামাল বের করে দিয়েছি। এ বিষয়ে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, ব্যবসায়ী জালালের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST