বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল Logo নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের যথাযোগ্য মর্যাদায় একুশ পালন Logo রোজার প্রথম দিন চট্টগ্রামের বাজার ‘গরম’ Logo চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন Logo মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তালতলীর বেহালা মাধ্যমিক বিদ্যালয় নিয়োগ বানিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name / ২১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৩:৩৫ পূর্বাহ্ণ

মাছুম বিল্লাহ জাফর বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ (বুধবার) দুপুর ১২ টায় করুন ব্রত ব্যাপারী নামের এক ব্যাক্তি বেহালা মাধ্যমিক বিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেহেলা মাধ্যমিক বিদ্যালয়ে নবসৃষ্ট কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মী পদে গত ২৩শে ফেব্রুয়ারী২০২২ইং দৈনিক খবরপত্র ও স্থানীয় দৈনিক সাগরকূল পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন প্রার্থীদেরকে আবেদন ফরম কিনে আবেদন করতে বলা হয়। সককের মত যথা সময় আবেদন প্রার্থী হিসেবে করুন ব্রত ব্যাপারীও আবেদন করে। কিন্তু নিয়োগ পরিক্ষার আগেই ওই সমস্ত পদে টাকার বিনিময়ে জনবল নিয়োগ দেয়া হয়। পরিক্ষার পূর্বে করুন ব্রতের কাছে ৭ লাখ টাকা দাবী করলে তিনি টাকা না দিয়ে নিয়োগ পরিক্ষার ১দিন পূর্বে আমতলী সহকারী জজ আদালতে (বরগুনা) যে ৪ জনকে টাকার বিনিময়ে নিয়োগ দিবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তাকে প্রশ্ন করে, নিয়োগ পরিক্ষার আগে সে কিভাবে জানলো সুজন, লিটন, নিবেদিতা ও সজিব চন্দ্র মিস্ত্রীকে নিয়োগ দেয়া হবে? যদি এই ৪ জনকেই নিয়োগ দেয়া হয় তবে নিয়োগ পরিক্ষার পরে আদালতের সরনালাপন্ন হতে বলা হয়।

অন্যদিকে নিয়োগের ক্ষেত্রে সুজন ও লিটনের বয়স বে-সরকারী নিতিমালার থেকে অনেক বেশি বলেও সাংবাদিকদেরকে জানানো হয়। নানা জালিয়াতির মধ্য দিয়ে সুজন ও লিটনের নিয়োগ দিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক নিরুপম ভট্ট ও সভাপতি কেশব চন্দ্র হাওলাদার। লিটনের জম্ম সনদানুযায়ী ২৫ বছর ১ মাস ১২ দিন ও সুজন দেবনাথের বয়স ৩৮ বছর গড়ালেও টাকার বিনিময়ে ও প্রভাব বিস্তারের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেয়া হয় বলে জানায় ভুক্তভোগী পরিবার। তালতলী ডাক বাংলা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST