বরগুনার তালতলী উপজেলায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাঠে অবস্থান নিয়ে দিনভর টহল দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান এবং ৬ নম্বর নিশানবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হাওলাদারের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় অবস্থান নেন। জানা যায়, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় ওলি-গলিতে টহল দেন। এ সময় তাঁরা দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করেন এবং দিনভর মাঠে সক্রিয় ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, “তালতলীতে আওয়ামী লীগের কোনো মিছিল-মিটিং করতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।” তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। অন্যদিকে, নিশানবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হাওলাদারও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিনভর মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন