রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তারাকান্দায় মাজিয়াল ছেঁড়া ১০টাকা নিয়ে হত্যা কান্ডে ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে তারাকান্দা থানা পুলিশ

Reporter Name / ১৩৭৮ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ

 জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ফুলপুর ময়মনসিংহ ময়মনসিংহের তারাকান্দা উপজেলা মাজিয়াল বাজারে দোকানে সিগারেট কিনতে ছিড়া ১০টাকা নোট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় ছেলে মো. ইকবাল হোসেন (২৩) নিহত হওয়ার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে তারাকান্দা থানা পুলিশ। এবিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াজেদ আলী জানান পুলিশ সুপার জনাব মাছুম আহম্মদ ভূঞা দিক নির্দেশনায় এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের মধ্যে আব্দুর রশিদ মন্ডল (৪০) ও ফারুক মন্ডল (২৫) দুজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।এবং গ্রেপ্তারি অভিযানে অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াজেদ আলীর নেতৃত্বে এসআই শামীম, এস, আই হাশিম সঙ্গীয় ফোর্স দায়িত্বশীল ভূমিকা পালন করেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের মাজিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইকবালের বাবা সাদেক মুন্সি স্থানীয় মাজিয়াল এলাকার দিঘারকান্দা গ্রামের মৃত শাবান আলীর ছেলে। সাদেক স্থানীয় মাজিয়াল বাজারের ব্যবসায়ী বলে জানা গেছে। জখমী মো. সাদেক মুন্সি (৪৮) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। এবিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো: ওয়াজেদ আলী আরো বলেন, দোকানে সিগারেট কিনে ১০ টাকার ছিড়া নোট দেয়। দোকানদার টাকা চেইঞ্জ করে দিতে বললে না দিয়ে তর্ক শুরু করে। এক পর্যায়ে দোকানদার ইকবালকে স্টেপ করে। বাবা ফিরাইতে গেলে তাকেও যখম করে। ছেলে ইকবাল নিহত হয়েছে নিহতের পিতাকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার নিহত ইকবালের জানাজায় অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় ওসি ওয়াজেদ আলী অংশগ্রহণ করে ভুক্তভোগী পরিবারকে ন্যায় বিচার পাওয়ার আইনগত সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন।পরে ইকবাল হোসেন (২৩)কে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST