শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ রাফা সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন Logo ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল Logo বিশিষ্ট সাংবাদিক শামীম তালুকদারকে দেখতে হাসপাতালে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান Logo ১৮টি স্বর্ণেরবার ও মোটরসাইকেলসহ যশোরের শার্শায় এক চোরাচালানকারী গ্রেপ্তার Logo নওগাঁর সাপাহারে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। Logo নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার Logo সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার Logo লালমনিরহাট সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা। Logo শেরপুরে ডিসি গোল্ড কাপ ২০২৬ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে,
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ রাফা সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

 শামীম তালুকদার: / ৩ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ রাফা সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গত ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, রাজধানীর ঢাকা সেনানিবাসের ইসিবি চত্বর এলাকায় অবস্থিত ইউরেসিয়া রেস্টুরেন্টে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ এবং সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রাফা সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জহিরুল ইসলাম (অব.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এম টি প্রোপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কর্পোরাল মোঃ জামান মোল্লা (অব.) এবং ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ মনিরুজ্জামান (অব.)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি সার্জেন্ট কাজী মোঃ আজিজ উদ্দিন (অব.), সহসভাপতি কর্পোরাল মোঃ রফিকুল ইসলাম (অব.) এবং সহসভাপতি ল্যান্স কর্পোরাল মোঃ সেলিম মিয়া (অব.) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অবসরপ্রাপ্ত লিডিং রাইটার মনিরুল ইসলাম। এ ছাড়া ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি সার্জেন্ট মোঃ মতিউর রহমান (অব.), রংপুর জেলা কমিটির সভাপতি আন্ডার লেফটেন্যান্ট আব্দুর রহিম (অব.), পিরোজপুর জেলা কমিটির আহ্বায়ক সার্জেন্ট খান মোঃ মনিরুজ্জামান (অব.) এবং মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক সার্জেন্ট মোঃ বেলায়েত হোসেন (অব.) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরাও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সংগঠনের অগ্রযাত্রা, পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়। এ সময় বাংলাদেশ রাফা সোসাইটির সকল সদস্য, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সংগঠনটি ভবিষ্যতে আরও গতিশীল ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST