মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

চিলাউড়া হলদিপুর ইউনিয়নের আশ্রয় কেন্দ্রেগুলিতে বিএনপির পক্ষ থেকে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ

Reporter Name / ২২৯৩ Time View
Update : সোমবার, ২৭ জুন, ২০২২, ১২:৪০ অপরাহ্ণ

রনি মিয়া স্টাফ রিপোর্টার জগন্নাথপুরঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত অসহায় মানুষজনদের মধ্যে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন, চিলাউড়া হলদিপুর ইউনিয় শাখা। গতকাল ২৬ জুন রোজ রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা কয়ছর এম আহমেদ ও যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সাবেক নেত্রীবৃন্দের অনুপ্রেরণায় বন্যা কবলিত মানুষজনদের মধ্যে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলি কবিরপুর হলদিপুর দারুল উলুম মাদানিয়া মাদ্রাস, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চিলাউড়া কমিউনিটি ক্লিনিক, চিলাউড়া উচ্চ বিদ্যালয়, চিলাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চিলাউড়া দারুছুন্নাহ আলিম মাদ্রাসা, চিলাউড়া বাজার, চিলাউড়া আটঘর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র সহ দাশনোয়াগাও এবং বিভিন্ন বাড়িতে আশ্রয়ে থাকা প্রায় ৫০০ টি পরিবারের মধ্য্যে ১৫০০ প্যাকেট খাবার ও বিভিন্ন ত্রাণ বিতরণ করা হয়েছে। খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগ জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম খসরু, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য ডাঃ রাজা মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জুনায়েদ আহমদ হামজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ইলিয়াছ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলে সদস্য রুহেল আহমদ চৌধুরী, উপজেলা যুবদল নেতা তোতা মিয়া, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাসিব খান, হলদিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সেবু মিয়া সহ জগন্নাথপুর উপজেলা ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি পরিবারের নেতাক্রমী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST