বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo বেনাপোলের দিঘীরপাড়ে আব্দুল্লাহ হোসেনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল Logo সাপাহারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কেশবপুরে অন্তর দাস নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

Reporter Name / ১৩৬৬ Time View
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১২:৪৭ অপরাহ্ণ

 যশোর(প্রতিনিধ: কেশবপুরে অন্তর দাস নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকে শিক্ষা উপকরণ ল্যাপটপ কিনতে আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। সোমবার ২৮ আগস্ট সকালে উপজেলা নির্বাহী অফিসার নিজেই ওই ছাত্রের হাতে ২০’হাজার টাকার চেক তুলে দেন। মেধাবী শিক্ষার্থী অন্তর দাস উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দিনমজুর পবিত্র কুমার দাসের ছেলে। সে ময়মনসিংহ এর ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম বর্ষের ছাত্র। তার বাবা আর্থিক সমস্যার কারণে ল্যাপটপ কিনে দিতে পারছিলেন না। বিষয়টি ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর শাখার সভাপতি শামীম আখতার মুকুলকে জানান। ঘটনা শোনার পর তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে জানালে ওই ছাত্রকে নিয়ে তার অফিসে যেতে বলেন। যাওয়ার পর মানবিক দৃষ্টিকোন থেকে ওই ছাত্রকে ল্যাপটপ কেনার জন্য ২০’হাজার টাকা প্রদান করেন। হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে সাধুবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST