শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন Logo ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যশোরে অর্ধ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo বেনাপোলের দিঘীরপাড়ে আব্দুল্লাহ হোসেনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল Logo সাপাহারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কবিতা :- জন্মেছি যে দেশে।

Reporter Name / ১৭৪ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ

লেখক :- মোঃ সোহরাব হোসেন খান(অনন্ত মৈত্রী) তারিখ :- ১২-১২-২০২৫ইং জন্মেছি যে দেশে রক্তের নদী রয়েছে সে দেশে, রক্তমাখা এক খন্ড ভূমি এই ধরিত্রীতে জন্ম মোর এই বাংলাদেশে।। জন্মেছি যে দেশে লাশের গন্ধ ভাসে সে দেশে, বীরত্বের ইতিহাস লিখা রক্তের কালিতে জন্ম মোর এই বাংলাদেশে।। জন্মেছি যে দেশে বীরত্বের বীজ বপন করা সে দেশে, মৃত্যু যেন পালিয়ে যায় সেই বীরত্বের সামনে জন্ম মোর এই বাংলাদেশে।। জন্মেছি যে দেশে রক্তে রঞ্জিত ভূমি সে দেশে, সাত শ্রেষ্ঠ বীর যে দেশে ঘুমিয়ে আছে জন্ম মোর এই বাংলাদেশে।। জন্মেছি যে দেশে দেশের প্রয়োজনে জীবন দেয় সে দেশে, এমনই জননী রয়েছে সে দেশে জন্ম মোর এই বাংলাদেশে।। জন্মেছি যে দেশে পরাধীনতার ঠাঁই নেই সে দেশে, স্বাধীনতার জন্যে জীবন দেয় অনায়াসে জন্ম মোর এই বাংলাদেশে।। জন্মেছি যে দেশে রক্তের স্রোত প্রবাহিত হয়েছে সে দেশে, এমন বীরত্বই ধরিত্রী দেখেছে জন্ম মোর এই বাংলাদেশে।। জন্মেছি যে দেশে লাল সবুজের পতাকা সে দেশে , সবেই সেই পতাকার মর্যাদা লালন করে জন্ম মোর এই বাংলাদেশে.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST