বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল Logo নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের যথাযোগ্য মর্যাদায় একুশ পালন Logo রোজার প্রথম দিন চট্টগ্রামের বাজার ‘গরম’ Logo চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন Logo মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

আত্রাই শিক্ষার্থীদের সাথে পুলিশের সচেতনতামূলক সভা

Reporter Name / ১৪২৯ Time View
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ২:০৯ অপরাহ্ণ

 গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার আহসানউল্লাহ্ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আত্রাই থানার পুলিশের আয়োজনে সচেতনতামূলক মাদকসেবনের কুফল, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ, সাইবার ক্রাইমসহ সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক ও ফেসবুকের সুব্যবহার সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটিতে টিফিন টাইমে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তারেকুর রহমান সরকার। আরো বক্তব্য রাখেন আহসানউল্লাহ্ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এসময় সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে উত্তরনের জন্য সচেতনতা বৃদ্ধি করা জরুরী, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকরা সচেতন হলে এই সমস্যা গুলো দূরকরা সম্ভব। এ সময় তিনি বলেন, মাদক, বাল্যবিয়ে, পালিয়ে বিয়ে করা, কিশোর গ্যাং, ইভটিজিং, মোবাইল ফোনে প্রতারণা ইত্যাদি চলমান সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তোমাদের সাথে কথা বলতে এসেছি। দিন দিন এসব সমস্যা প্রকট আকার ধারণ করছে। সবাইকে বলছি, সবার আগে নিজর এবং পরিবারের ভালো বুঝতে হবে। তিনি আরও বলেন, বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যু ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে৷ শারীরিক ও মানসিক জটিলতার বাড়ছে৷ আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেকোনো মূল্যে এটা প্রতিহত করতে হবে। বাল্যবিবাহ একটি মেয়ের বড় হওয়ার পথে সব থেকে বড় বাধা। অপ্রাপ্ত বয়সে পালিয়ে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। সবাইকে বোঝাতে হবে, লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পরই মেয়েদের বিয়ে করা উচিত। বর্তমানে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক হারে মাদকের ব্যবহার বাড়ছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। অনেকে বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন কোথাও কোন অসংগতি দেখলে বা যেকোন প্রয়োজনে তোমরা সরাসরি আমাকে (ওসিকে) ফোন করবে। এছাড়াও জাতীয় জরুরী সেবার নাম্বার ‘৯৯৯’ এর মাধ্যমে সহজে সেবা পাওয়ার বিষয়টিও শিক্ষার্থীদের অবহিত করেন। সর্বশেষ তিনি মাদকসেবনের কুফল, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার ক্রাইমসহ সামাজিক নানা অপরাধ প্রতিরোধে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন থাকতে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সুব্যবহার করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST