মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নিগূঢ় রহস্যেঘেরা সাগর কলমে রিতুনুর Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

৫০ জনকে সহায়তা দিয়ে ১টি শূন্য বাড়িয়ে ৫০০ জন করে নিউজ

Reporter Name / ২৬৪৩ Time View
Update : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১১:২১ পূর্বাহ্ণ

 জাহিদ হাসানঃ সমাজ সেবার নামে বহুদিন ধরে ভণ্ডামি করে আসছেন উদ্ভাবক মিজান। বহু প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় মিজানের দুর্নীতি নিয়ে নিউজ হলেও তিনি সমাজসেবা ব্যবসা ঠিকিই চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি রবিবার ৫০ জনকে সহায়তা করে, সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ৫০০ জন দেখিয়ে নিউজ করিয়েছেন তিনি। এদিন মিজানের ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা। এবিষয়ে তার সাথে কথা বললে তিনি জানান, আমি অনুষ্ঠানে যেয়ে মিজানকে জিঙ্গেস করি কতজনকে সহায়তা দেবেন, তিনি বলেন ৫০/৬০ জনকে দেবো। পরে আমি ৪জনকে ঐ সহায়তা প্যাকেট দিয়ে চলে আসি। পরে কি হয়েছে আমি বলতে পারবোনা। এবিষয়ে ঐ সকল সাংবাদিকদের সাথে কথা বললে, তারা বলেন- মিজান আমাদের যে তথ্য দিয়েছে আমরা সেই তথ্য মত নিউজ করেছি। সে কি করেছে সেটা তার ব্যাপার। নাম প্রকাশে অনিচ্ছুক নাভারণের এক ব্যাক্তি বলেন, সিলেটের মরহুম হাজী মনোহর আলী মাস্টারের ‘পাখি বাড়ি’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৫০০ অসহায় মানুষকে সহায়তা করার জন্য তার কাছে অর্থ প্রেরণ করে কিন্তু এই মার্ডার মামলার আসামি ভন্ড সমাজ সেবক ৫০ জনকে সহায়তা দিয়ে ৫০০ জন দেখিয়ে বাদবাকি অর্থ গায়েব করে দিতে চেয়েছিলো। এবিষয়ে মিজানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা যারা নিউজ করেছে, আপনি তাদের সাথে কথা বলেন,, বলে ফোনের লাইনটা কেটে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST