সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সীতাকুণ্ডে রাতের আঁধারে শতবর্ষী পুকুর ভরাট, ভ্রাম্যমান আদালতে অভিযানে গাড়ী জব্ধ

Reporter Name / ২৫৮৬ Time View
Update : বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ণ

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃট্রগ্রামের সীতাকুণ্ড পৌর এলাকায় রাতের আঁধারে কয়েক শতবর্ষীয় পুকুর ভরাট করার সময় হঠাৎ অভিযান চালিয়েছে ইউেনওর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত। এসময় পুকুর ভরাটের কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর, একটি স্টেপ পেলোডার ও তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন। মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় উপজেলার পৌরসভার উত্তর বাজারের ভূঁইয়া টাওয়ার এলাকায় এ অভিযান চালানো হয়। এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন প্রতিনিধি কে বলেন, প্রায় পৌনে দুই একর আয়তনের শতবর্ষী একটি পুকুর ভরাট হচ্ছে আমরা জানতে পেরে রাত সাড়ে ১১টায় আমি ও সহকারী কমিশনার ভূমিসহ সেখানে অভিযান পরিচালনা করি।অভিযানকালে আমরা পুকুরটি ভরাটের হাতেনাতে প্রমাণ পাই। অভিযানকালে আমাদের উপস্থিতি টের পেয়ে ভরাট কাজে জড়িতরা তৎক্ষণাৎ পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে একটি এক্সেকাভেটর, একটি স্টেপ পেলোডার ও তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, শুনানি শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আশরাফুল আলম, সীতাকুণ্ড মডেল থানার উপ—পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমুখ।

সূত্রে জানা গেছে পুকুরটি ভরাট করে প্লট করে বিক্রি করার পরিকল্পনা ছিল একটি ভূমি দস্যু গ্রুপের,তারা রাতে রাতে পুকুরটি ভরাট করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST