মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিসুর রহমান এর মোটর সাইকেল শোডাউন। Logo রাণীনগরে জমি নিয়ে বিরোধে বাবা-চাচাকে ছেলে কতৃক ছুরিকাঘাতঃ Logo সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন Logo বাবার মরদেহের অপেক্ষায় দুই শিশু, সৌদি থেকে দেশে আনতে পারছে না পরিবার দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, দ্রুত মরদেহ ফেরত চায় স্বজনেরা Logo নেত্রকোনায় সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার Logo ‘৯০ ‘-র গণ আন্দোলনের নেতা আলহাজ্ব শফিউল আলম চৌধূরী জুয়েল অসুস্থ Logo শার্শায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক দমনে গ্রাম পুলিশদের সাথে ওসি’র রোলকলে বিশেষ ব্রিফিং Logo গোয়ালা ইউনিয়নে মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাঃ পপি আক্তার দোয়া ও সমর্থন চেয়ে আলোচনা সভা Logo নেত্রকোণায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন Logo সড়ক দুর্ঘটনায় পা ভাঙা আবু সাঈদের বাড়িতে নুরুজ্জামান লিটন, বললেন সে দলের একজন সক্রিয় কর্মী’
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ৭ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ

 “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আরিফুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা, কৃষি অফিসার মনিরুজ্জামান টকি, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা মহিলা বিষয়ক অফিসের সুপারভাইজার আকতার হোসেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে মেয়েদের সমান সুযোগ সৃষ্টির গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। এ ছাড়াও দুস্থ্য ও অসহায় ৩৬ জন মহিলার মাঝে ৩ লক্ষ ৬০ হাজার টাকা অনুদান বিতরন করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST