সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শাজাহানপুরে অর্থের অভাবে বন্ধ হয়ে আছে মসজিদ নির্মাণের কাজ

Reporter Name / ১৪৩১ Time View
Update : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১২:৩১ অপরাহ্ণ

 মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড ফুলকোট গ্রামের পশ্চিমপাড়ায় (মাদারতোলা) অবস্থিত ফুলকোট পশ্চিমপাড়া বায়তুল ফালাহ্ জামে মসজিদ । মসজিদটি ১৯৮২ সালে নির্মিত । মসজিদে জমিদাতা মরহুম রবিয়া আকন্দ ০৬ শতক ও মরহুম অজিউদ্দীন প্রাং ০৩ শতক । বর্তমানে মসজিদটির ১৩ শতাংশ জায়গা আছে । মসজিদটি আশির দশকে নির্মিত হলেও আধুনিকতার কোন ছোয়া না লাগার কারণে এতদিন টিনের ঘরে মানুষ নামাজ আদায় করে আসিতেছিল । এভাবেই চলছে ৪২ বছর । এলাকার বেশির ভাগ লোক দারিদ্র সীমার নিচে বসবাস ও বিত্তবান কোন লোক না থাকায় মসজিদটি পুনঃনির্মাণ করা সম্ভব হয়নি ।ফুলকোট পশ্চিমপাড়া বায়তুল ফালাহ্ জামে মসজিদের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, এবং কোষাধ্যক্ষ এমদাদুল হক জানান,বাৎসরিক জালসা সহ বিভিন্ন দানের মাধ্যমে মসজিদটির ৬ লক্ষ ৪০ হাজার টাকা তহবিল ছিলো সেই টাকা দিয়ে গত ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে মসজিদটির পুনঃ নির্মাণের কাজ শুরু করা হয় । যে টাকা তহবিল ছিলো সেই টাকা দিয়ে কেবল মসজিদটির কলম তোলার কাজ শেষ হয়েছে । আর বাদবাকি কাজ টাকার অভাবে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না । তাই সকলের কাছে আকুল আবেদন আপনার আমার একটু সহযোগিতায় নির্মাণ কাজটা অনেক এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ । এভাবে একটি সুন্দর মসজিদ নির্মাণ হয়ে যাবে যা আপনি আমি এ দুনিয়া থেকে চলে যাবার পরেও মাথা উঁচু করে কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ । আর আখেরাতে নাজাতের জন্য ওছিলাও হতে পারে । মসজিদ কমিটির পক্ষ থেকেও বিওবান ও দ্বীনি ভাই বোনদের কাছ থেকে অনুদান সহযোগিতা কামনা করা হয়েছে । মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং সাধ্যমত সহযোগিতা করার তৌফিক দান করুক, আমিন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST