রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রায়পুরায় বজ্রপাতে একজনের মৃত্যু

Reporter Name / ১৪১৫ Time View
Update : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪:১৯ পূর্বাহ্ণ

 সাদ্দাম উদ্দিন রাজ- নরসিংদী জেলা নরসিংদীর রায়পুরায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে মো জাকির আলী (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত জাকির আলী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার আলীম উদ্দিনের ছেলে। রায়পুরার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণ্যেরটেক এলাকায় শশুর বাড়িতে দীর্ঘ ৮-১০ বছর যাবৎ পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি পেশায় একজন মুরগি আনা-নেওয়ার পিকাপভ্যান চালক ছিলেন। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে আনুমানিক বেলা সাড়ে ৪ ঘটায় ঝড়-বৃষ্টির বজ্রপাতে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, জাকির আলী ব্রাহ্মণ্যেরটেক এলাকার বাবর আলীর মেয়ের সাথে সংসার পাতেন। বিয়ের পর থেকে দীর্ঘ ৮-১০ বছর যাবৎ পরিবার নিয়ে এই এলাকা বসবাস করতেন। তিনি মুরগি আনা-নেওয়ার পিকাপভ্যান চালক ছিলেন। এলাহী বাক্সের বাড়ির সামনে রাস্তায় বসে ছিলেন। ঝড়বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। তার ডান পাশ কিছুটা জলসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারৈচা বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জেলা হাসপাতালে পাঠান। জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরজাল ইউপি সদস্য সাব্বির আহমেদ তুহিন বলেন, জাকির আলী রাস্তা পাশে বসা ছিলেন ঝড়বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। এ সময় তার ডান পাশ জলসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারৈচা বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে প্রাথমিক চিকিৎসা শেষ কর্তব্যরত চিকিৎসক জেলা হাসপাতালে পাঠান। জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে। জানাজা শেষে ব্রাহ্মণ্যেরটেক কবরস্থানে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST