মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিসুর রহমান এর মোটর সাইকেল শোডাউন। Logo রাণীনগরে জমি নিয়ে বিরোধে বাবা-চাচাকে ছেলে কতৃক ছুরিকাঘাতঃ Logo সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন Logo বাবার মরদেহের অপেক্ষায় দুই শিশু, সৌদি থেকে দেশে আনতে পারছে না পরিবার দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, দ্রুত মরদেহ ফেরত চায় স্বজনেরা Logo নেত্রকোনায় সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার Logo ‘৯০ ‘-র গণ আন্দোলনের নেতা আলহাজ্ব শফিউল আলম চৌধূরী জুয়েল অসুস্থ Logo শার্শায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক দমনে গ্রাম পুলিশদের সাথে ওসি’র রোলকলে বিশেষ ব্রিফিং Logo গোয়ালা ইউনিয়নে মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাঃ পপি আক্তার দোয়া ও সমর্থন চেয়ে আলোচনা সভা Logo নেত্রকোণায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন Logo সড়ক দুর্ঘটনায় পা ভাঙা আবু সাঈদের বাড়িতে নুরুজ্জামান লিটন, বললেন সে দলের একজন সক্রিয় কর্মী’
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রাণীনগরে জমি নিয়ে বিরোধে বাবা-চাচাকে ছেলে কতৃক ছুরিকাঘাতঃ

 আবু সাইদ চৌধুরী রানীনগর-নওগাঁ প্রতিনিধিঃ / ৪ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ

 নওগাঁর রাণীনগরে জমিজমা লিখে দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে আজ আনুমানিক ৭:২০ মিনিটে বাবা ও চাচাকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করার অভিযোগ উঠেছে শাহিন আহমেদ (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা মোঃ শহিদুল ইসলাম (৫০) ও চাচা মোঃ সুজন (৩৫)। আহত দুজনকে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। আহত শহিদুল ইসলাম ও সুজন রাণীনগর উপজেলার চকাদিন মন্ডলের ব্রিজ এলাকার বাসিন্দা। তারা মৃত সেকেন্দারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা লিখে দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে বিরোধের স্থায়ী সমাধান হয়নি বলে জানান এলাকাবাসী। ঘটনার দিন পারিবারিক বিরোধের একপর্যায়ে শাহিন আহমেদের বিরুদ্ধে তার বাবা শহিদুল ইসলামকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করার অভিযোগ ওঠে। এ সময় চাচা সুজন বাধা দিতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয় বলে স্থানীয়রা জানান। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহত শহিদুল ইসলাম জানান, গত দুই দিন ধরে তিনি পারিবারিক বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন। তাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও তিনি অভিযোগ করেন। এলাকাবাসী জানান, পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে দুইবার সালিশ বৈঠকও করা হয়েছিল। তবে বিরোধের অবসান হয়নি। তাদের দাবি, ঘটনার দিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা ও চাচার ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST