শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo ​সুপারিশ ছাড়া মিলে না কাজ: এলজিইডিতে অদৃশ্য সিন্ডিকেটের থাবা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মনপুরায় অভিযান চালিয়ে মৎস্য আড়ৎ থেকে ২২০ কেজি অবৈধ মাছ জব্দ

Reporter Name / ১৬৫৭ Time View
Update : সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষে জাটকা রক্ষায় মার্চ ও এপ্রিল ২ মাস মনপুরা মেঘনা নদী ৯০ কিলোমিটার এলাকা অভায়াশ্রম ঘোষনা করেছে সরকার। এই সময় ৯০ কিলোমিটার এলাকায় সকল ধরনের জাল ফেলা মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু সরকারের এই নিষেধাঙ্গা না মেনে অবৈধ ভাবে অভয়াশ্রমগুলোতে অবাধে মাছ শিকার করছে অসাধু কিছু জেলে। মনপুরা জব্দকৃত মাছ এতিম খানায় ও গরিব অসহায় মানুষের মাঝে বিনামূল্যে বিতরন করা হচ্ছে।মনপুরা জব্দকৃত মাছ এতিম খানায় ও গরিব অসহায় মানুষের মাঝে বিনামূল্যে বিতরন করা হচ্ছে। ৩ মার্চ(রবিবার )বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান পরিচালনা করে দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের পচা কোড়ালিয়া মৎস্য আড়ৎ থেকে ২২০ কেজি ওজনের একটি মাছের ঝুড়ি জব্দ করে । অভিযান পরিচালনা করেন মনপুরা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ অফিসার মোঃ মাহমুদুল হাসান,ক্ষেত্র সহকারি মোঃ মনিরুল ইসলাম। পরে জব্দকৃত জাটকা ইলিশ,চিংড়ি মাছ, পোয়া , কোড়াল মাছ রবিবার রাত ৮টায় উপজেলা পরিষদ চত্বরে ও উপজেলা নির্বাহী অফিসার বাসভবনের সমানে বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও সাধারন গরিব অসহায় মানুষের মাঝে বিনা মূল্যে বিতরন করা হয়েছে। মাছ বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিআর ডিবি কর্মকর্তা মোঃ মাহতাবউদ্দিন অপু ভূইয়া, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, এসআই মোঃ মামুন, মেরিন ফিসারিজ অফিসার মোঃ মাহমুদুল হাসানসহ গনমাধ্যম কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST