শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বীরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name / ১৪৮৫ Time View
Update : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১:২৯ অপরাহ্ণ

রনজিৎ সরকার রাজ ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ সারাদেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জে সনাতন ধর্মের প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়েছে। শুক্রবার(১৮ আগষ্ট -২০২৩) দুপুরে বীরগঞ্জ পৌরশহরের কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায় এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠানের সাবেক সাধারণ সম্পাদক নৃপেন্দ্র নাথ রায়। সভায় বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সহকারী অধ্যাপক সম্পাদক প্রশান্ত কুমার সেন, সাবেক সভাপতি দিনেশ মহন্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা, মহানাম যজ্ঞানুষ্ঠান কমিটির সাবেক সভাপতি গিরিজা নাথ দাস, জেলা রাজদেবোত্তর ট্রাস্টের পরিচালনা কমিটির সদস্য বিমল চন্দ্র দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ পৌর শাখা সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্ম্মন, সুব্রত দাস, সতীশ চন্দ্র রায়, শিবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন চন্দ্র রায় প্রমূখ। সভায় নেতৃবৃন্দরা আগামী ৬ সেপ্টেম্বর বুধবার শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সকল সনাতন ধর্মালম্বীদের সকাল ৭ ঘটিকায় কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও অনুষ্ঠান সফল ও স্বার্থক করার আহবান জানান। সভার পরিশেষে দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর আশু-রোগ মুক্তি কামনায় প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST