মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল Logo নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের যথাযোগ্য মর্যাদায় একুশ পালন Logo রোজার প্রথম দিন চট্টগ্রামের বাজার ‘গরম’ Logo চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন Logo মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ Logo ঘুষের টেবিলে বন্দি অভয়নগর ভূমি অফিস Logo জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামে নিপু সভাপতি,টিটু সাধারণ সম্পাদক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিজিবির অভিযানে বিদেশী মদ, কীটনাশক,ও কসমেটিক্স সামগ্রী আটক

 মোস্তাফিজুর রহমান : / ৫৯৫ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৪:১৯ পূর্বাহ্ণ

শার্শা:প্রতিনিধি : যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে বিদেশী মদ, কীটনাশক, কম্বল এবং অন্যান্য কসমেটিক্স সামগ্রী আটক। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২১ জানুয়ারি ২০২৫ তারিখে আমড়াখালী চেকপোস্ট, কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *সর্বমোট ৮৭,৩৬০/-(সাতাশি হাজার তিনশত ষাট) টাকা মূল্যের বিদেশী মদ, কীটনাশক, কম্বল এবং অন্যান্য কসমেটিক্স সামগ্রী আটক করে। বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST