বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণার কেন্দুয়া উপজেলা শাখা নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কেন্দুয়ার ক্যাফে স্পাইসি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা আতাউর রহমান কাদেরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার তালুকদারের সঞ্চালনায় প্রথমে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও ক্লাবের সাংগঠনিক আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রেসক্লাব,কেন্দুয়া শাখার সাবেক আহ্বায়ক ওবায়দুল ইসলাম সাগর, সহ-সভাপতি মো. আবদুল আউয়াল খান,শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার,সাংগঠনিক সম্পাদক রতন রহমান খান,সালমান আহম্মেদ,সাইমন জাহান খান,সোহাগ গাজী সালমান, রেজুওয়ান আহমেদ,আসাদুজ্জামান টিপুসহ অন্যান্য সদস্যবৃন্দ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রেসক্লাব একটি সরকারি নিবন্ধিত বৃহৎ সাংবাদিক সংগঠন। এই সংগঠনটিকে আরও শক্তিশালী করে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায়ের পথে থেকে দায়িত্বশীল ও সময়োপযোগী সাংবাদিকতা চর্চার মাধ্যমে সংগঠনকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সংগঠনটিকে দেশের অন্যতম বৃহৎ ও সুসংগঠিত সাংবাদিক সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে দেশের সকল সাংবাদিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠা ও বিকাশে তার দূরদর্শী নেতৃত্ব ও নিরলস পরিশ্রমের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানানো হয়।