রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা

 শামীম তালুকদার : / ১ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ

 বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণার কেন্দুয়া উপজেলা  শাখা নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কেন্দুয়ার ক্যাফে স্পাইসি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা আতাউর রহমান কাদেরীর সভাপতিত্বে এবং সাধারণ  সম্পাদক কাউসার তালুকদারের সঞ্চালনায় প্রথমে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও ক্লাবের সাংগঠনিক আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রেসক্লাব,কেন্দুয়া শাখার  সাবেক আহ্বায়ক   ওবায়দুল ইসলাম সাগর, সহ-সভাপতি মো. আবদুল আউয়াল খান,শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার,সাংগঠনিক সম্পাদক রতন রহমান খান,সালমান আহম্মেদ,সাইমন জাহান খান,সোহাগ গাজী সালমান, রেজুওয়ান আহমেদ,আসাদুজ্জামান টিপুসহ অন্যান্য সদস্যবৃন্দ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রেসক্লাব একটি সরকারি নিবন্ধিত বৃহৎ সাংবাদিক সংগঠন। এই সংগঠনটিকে আরও শক্তিশালী করে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায়ের পথে থেকে দায়িত্বশীল ও সময়োপযোগী সাংবাদিকতা চর্চার মাধ্যমে সংগঠনকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সংগঠনটিকে দেশের অন্যতম বৃহৎ ও সুসংগঠিত সাংবাদিক সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে দেশের সকল সাংবাদিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠা ও বিকাশে তার দূরদর্শী নেতৃত্ব ও নিরলস পরিশ্রমের জন্য তাকে  আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST