বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাঁশখালীতে মাকে হত্যা: র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার Logo যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)  বিশেষ অভিযানে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশী মূদ্রাসহ একজন ভারতীয় নাগরিক আটক। Logo প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শনে করেন যশোর জেলা প্রশাসক Logo চট্টগ্রামে অকটেন সংকটের তাণ্ডব: নগর রাস্তায় লাইনের ভিড়, ঘাটে ট্রলার আটকে হাজারো জেলের দুর্ভোগ Logo নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু Logo রংপুরে জাল নোট চক্রে র‌্যাবের বড় অভিযান: কারখানা ও সরঞ্জামসহ গ্রেফতার ১ Logo যশোর সীমান্তে জ্বালানি তেল পাচার ঠেকাতে বিজিপির কড়া নজরদারি Logo রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন Logo চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শনে করেন যশোর জেলা প্রশাসক

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ

 শার্শা প্রতিনিধি : সারা বাংলাদেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার “উলাশী জিয়া খাল” পূণঃখননের উদ্বোধনের লক্ষে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জিয়া খাল পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনকালে তিনি খাল খননের অগ্রগতি, কাজের মান এবং স্থানীয় জনগণের উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন।  এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যায় এবং এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়। এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, যশোর জেলা পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, সহকারী কমিশনার নিয়াজ মাখদুম, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মোস্তফা কামাল মিন্টু ও শ্রমবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত নেতৃবৃন্দ খাল খনন কার্যক্রমকে এলাকার সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST