মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রংপুরে জাল নোট চক্রে র‌্যাবের বড় অভিযান: কারখানা ও সরঞ্জামসহ গ্রেফতার ১

Reporter Name / ১৮৩ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ

 মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিবেদকঃ রংপুরের গংগাচড়া উপজেলায় জাল নোট তৈরির একটি গোপন চক্রের সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যৌথ অভিযানে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত মোঃ রুবেল মিয়া (৩৪) উপজেলার দক্ষিণ চেংমারী এলাকার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও তা বাজারে ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন। র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) ও র‌্যাব-১৩ (রংপুর)-এর যৌথ আভিযানিক দল ৩১ মার্চ বিকেলে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে উল্লেখযোগ্য পরিমাণ জাল নোট ও নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানটি ছিল গোয়েন্দা তথ্যনির্ভর এবং পূর্বপরিকল্পিত, যা চক্রের কার্যক্রমে বড় ধরনের আঘাত হেনেছে। এর আগে ২৯ মার্চ পৃথক অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রুবেল মিয়ার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি জাল নোট তৈরি করে তা আসল টাকার সঙ্গে মিশিয়ে দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করতেন। আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, এটি একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রম। গ্রেফতারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে পূর্বেও বিশেষ ক্ষমতা আইন, প্রতারণা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, জাল নোট চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST