বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সারসা বার্তার জরুরি সভা অনুষ্ঠিত, ৩০ আগস্ট প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত Logo গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান Logo ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান Logo সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের Logo রাজশাহী কলেজ ছাত্রদলের কমিটি গঠনে জীবনবৃত্তান্ত সংগ্রহ Logo মধ্য আমড়াগাছিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি Logo মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Logo বাংলাদেশ প্রেসক্লাব, শ্যামগন্জ শাখার সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাপাহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পাঁচবিবি পৌর নির্বাচনে বাবার জন্য ভোট চাইলেন নায়িকা

Reporter Name / ২৫০৫ Time View
Update : বুধবার, ২০ জুলাই, ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ণ

 জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি চিত্রনায়িকা তানহা মৌমাছির বাবা জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছেন। তার পক্ষে ভোট চাইতে বিভিন্ন এলাকায় ঘুরে ভোট চাচ্ছেন তিনি। দীর্ঘ প্রায় ১১ বছর পর পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ জুলাই। নির্বাচনকে ঘিরে চারদিকে উৎসবের আমেজ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সেই প্রচারণায় কাউন্সিলর প্রার্থী বাবার পক্ষে যুক্ত হয়েছেন তানহা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ছোটবেলা কেটেছে প্রিয় জন্মভুমি পাঁচবিবির মাটিতে। ছোটবেলা থেকেই যখন শিল্পকলা একাডেমিতে যেতাম তখন বাবা আমার পাশে ছিলেন। আমার পৃথিবী বলতে বাবাই আমার সব। বাবা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাই ঢাকায় সব কাজ ফেলে এসেছি বাবার জন্য উট পাখি প্রতীকে ভোট চাইতে। আমি আশা করি বাবা জয়ী হলে এলাকার উন্নয়নমূলক কাজগুলো তিনি বেশি করবেন।’ সম্প্রতি এই নায়িকা ‘বাসর ঘর’ সিনেমার শুটিং শেষ করেছেন। সর্বশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST