বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক Logo অভয়নগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ; পিয়ার আলীর বহিষ্কার দাবি Logo স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত : Logo নওগাঁর রানীনগরে মাদকসেবীর করাদন্ডঃ    Logo উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার Logo নেত্রকোণায় ডিবির অভিযানে ভারতীয় জিরা ও ফুছকা জাতীয় মালামাল জব্দ Logo সাপাহারে তেলের দীর্ঘ লাইনে তৃষ্ণার্তদের মাঝে পাম্প কর্তৃপক্ষের সরবত ও শুকনা খাবার বিতরণ Logo ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) Logo সাপাহারে সরকারি খাড়ি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ: হুমকির মুখে ৮ গ্রাম
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি

মোস্তাফিজুর রহমান বেনাপোলঃ / ১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ

 

অদ্য ০৯ এপ্রিল ২০২৬ তারিখ ০৫০০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল যশোর-মাগুরা মহাসড়কে অভিযান পরিচালনা করে কোদালিয়া ঈদগাঁহের সামনে হতে ০১জন আসামীসহ ২৪০.৬০ গ্রাম ওজনের ০২ (দুই) টি স্বর্ণের বার, ০১টি মোবাইল এবং নগদ ৫,০৭০/- টাকা আটক করে। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার সায়দাবাদ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যাদবপুর গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ আলামিন (৩২), পিতা-অলিয়ার রহমান, গ্রাম-ছোট নিজামুল, ডাকঘর-লক্ষণপুর, থানা-শার্শা, জেলা-যশোর। আটককৃত স্বর্ণের মূল্য ৪৪,৮৯,৩৫৫/- টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/- টাকা এবং নগদ ৫,০৭০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৪৫,১৪,৪২৫/- (পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST