সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার Logo নেত্রকোণায় ডিবির অভিযানে ভারতীয় জিরা ও ফুছকা জাতীয় মালামাল জব্দ Logo সাপাহারে তেলের দীর্ঘ লাইনে তৃষ্ণার্তদের মাঝে পাম্প কর্তৃপক্ষের সরবত ও শুকনা খাবার বিতরণ Logo ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) Logo সাপাহারে সরকারি খাড়ি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ: হুমকির মুখে ৮ গ্রাম Logo নেত্রকোনায় তেল পাম্পে তীব্র সংকট ভোগান্তি বাইক মালিকরা Logo বাংলাদেশ প্রেসক্লাব, আটপাড়া উপজেলা শাখার কমিটি ঘোষণা Logo বাঁশখালীতে মাকে হত্যা: র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার Logo যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)  বিশেষ অভিযানে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশী মূদ্রাসহ একজন ভারতীয় নাগরিক আটক। Logo প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শনে করেন যশোর জেলা প্রশাসক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণায় ডিবির অভিযানে ভারতীয় জিরা ও ফুছকা জাতীয় মালামাল জব্দ

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ

 শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি : আজ সকালে নেত্রকোণা ডিবি পুলিশ গোপন সুত্রে তথ্য পেয়ে এক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ৪০ বস্তা ফুছকা ও ২৬ বস্তা জিরা পিকাপ ভ্যান , ভ্যানচালক ও তার হেলপারকে আটক করে। জেলার কলমা কান্দা থেকে পিকাপ ভ্যানে করে চোরা কারবারিরা এইসব পন্য নেত্রকোণা সদরে আনার পর ডিবি পুলিশের একটি টিম শহরের রাজুর বাজার এলাকা থেকে ধাওয়া করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে পিকাপ ভ্যান আটকের পর এই সব মালামালের তথ্য পাওয়া যায়। জব্দকৃত মালামাল ডিবি পুলিশ হেপাজতে রাখা হয়েছে। নেত্রকোণা ডিবি পুলিশের এস আই জলিল, এসআই সৈকত, এএস আই আবুল কালামসহ আরও চারজন পুলিশ সদস্য এ অভীযানে অংশ গ্রহণ করে। নেত্রকোণা সুসিল সমাজ বেশ কয়েকজন বলেন, গত কিছুদির ধরে চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে পুলিশ প্রশাসনের সহযেগীতায়। সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা চোরা কারবারিদের আতুর ঘর। চোরা কারবারিরা কলমাকান্দা থানার আস্কারায় বারহাট্টা, নেত্রকোণা সদর থানা, নেত্রকোণা ডিবি ও কেন্দুয়া থানাকে ম্যানেজ করেই চালিয়ে যাচ্ছে তাদের চোরা কারবারির কাজ। প্রশাসন যদি চোরা কারবারিদের ব্যাপারে একটু সুদৃষ্টি দিত তাহলে চোরাকারবারিরা এ সব কাজ করতে সাহস পাইত না। নাম প্রকাশে অনিচ্ছুক এক চোরা কারবারির সাথে কথাবলে জানাযায় প্রথমে তারা যে সব এলাকা থেকে চোরাই মালামাল ক্রয় করেন সংশ্লিষ্ট থানাকে তারা সপ্তাহে মোটা অংকের টাকা প্রদান করেন। গন্তব্যে পৌঁছতে যেসব থানা অতিক্রম করতে হয় সেসব থানাকেও টাকা দেওয়ার পর তারা লাইন পায়। তারপর তারা সাপ্তাহে তিন থেকে চারবার মালামাল নিতে পারেন। আর এ কাজে তাদেরকে সহযোগীতা করেন কলমাকান্দা ও নেত্রকোণা সদরের বেশকিছু রাজনৈতিক নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST