মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নারীর সাথে আমার আপত্তিকর ছবি এডিট করা;

Reporter Name / ১২৮১ Time View
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ১২:১২ অপরাহ্ণ

রেজবি মাসুম বিল্লাহ জাফর বরগুনা জেলা প্রতিনিধি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে জড়ানো, আপত্তিকর ছবি ছড়ানো ও সংবাদ প্রকাশ করায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল-কবির জমাদ্দার। ছড়িয়ে পড়া আপত্তিকর ছবি সুপার এডিট করা হয়েছে বলে তিনি দাবি করেন। শুক্রবার (১৯ এপ্রিল ২০২৪) দুপুর ১২ টার দিকে উপজেলা চেয়াম্যানের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে রেজবি-উল-কবির জমাদ্দার বলেন, ফেসবুক ব্যবহার করে একটি চক্র অপপ্রচারে লিপ্ত। এরা সম্প্রতি তথ্যপ্রযুক্তির সহায়তায় এডিট করে নারীর সাথে আপত্তিকর ছবি প্রকাশ করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত। বিষয়টিতে আমি বিব্রত। মূলত, আমার জনপ্রিয়তা দেখে নির্বাচন প্রতিদ্বন্দ্বী ঈর্ষান্বিত হয়ে গত নির্বাচনের মতো এবারও তারা আমাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। আমাকে নিয়ে যে কুচক্রি মহলটি এই অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব। এ সময় উপস্থিত ছিলেন, বড়বগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন মিয়া (আলম মুন্সী), উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মামুন, তালতলী সাংবাদিক ঐক্যজোট, প্রেসক্লাব, সাংবাদিক ফোরাম ও রিপোর্টার্স ইউনিটির সদস্য সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST