রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তালতলীতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

Reporter Name / ১৩৯০ Time View
Update : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১২:৫৬ অপরাহ্ণ

মাসুম বিল্লাহ জাফর তালতলী (বরগুনা) প্রতিনিধি: তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ। বাতাসও যেন আগুনের মত। গরম থেকে বাঁচতে বৃষ্টি চেয়ে নামাজ আদায় হয়েছে তালতলীর মোয়াপাড়া এলাকায়। আজ (২৪ এপ্রিল ২০২৪) বুধবার সকাল ৭টায় বরগুনা জেলার তালতলী উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের মোয়াপাড়া গ্রামের মসজিদ মাঠে ইস্তিস্কা নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মোয়াপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান । মোয়াপাড়া মুসল্লিদের উদ্যোগে এই নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ৭ টায় থেকে মোয়াপাড়া মসজিদ মাঠে খোলা আকাশের নিচে প্রথমে মুসল্লিরা পাপ মোচনের জন্য তওবা করেন। এরপর ইস্তিস্কা নামাজ ও পরে দুই হাত উল্টে আধা ঘণ্টাব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সকল মুসল্লি আল্লাহ’র কাছে চোখের পানি ছেড়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মোনাজাত করেন। ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের মোয়াপাড়া গ্রামের মুহাঃ খলিলুর রহমান হাওলাদার ও মুহাঃ আবু সালেহ জোমাদ্দার বলেন, এইবছর এলাকায় বৃষ্টি নেই। শ্যালো মেশিন দিয়ে পানি দিতে অবস্থা খারাপ। প্রচণ্ড তাপদাহে ভুট্টা ও সূর্যমুখীর খেত পুড়ে গেছে। জমিতে কোনো রস নাই। সব কৃষির ক্ষেতের অবস্থাও খুব খারাপ। বৃষ্টির জন্য নামাজ হবে এ কথা শুনেই ছুটে এসেছি। মোয়াপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল মান্নান বলেন, অনাবৃষ্টির কারণে মোয়াপাড়া এলাকার মানুষ মিলে ইস্তিস্কা নামাজ আদায় করেছি। দোয়া করেছি এই এলাকায় যেন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে পরিপূর্ণ করে দেন। অনাবৃষ্টির কারণে ক্ষেত, ফসল, পশুপাখি কষ্টে আছে। আল্লাহ যেন রহমতের বৃষ্টি বর্ষণ করেন সেই দোয়া প্রার্থনা করা হয়েছে। তালতলী সাংবাদিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ জাফর বলেন, বৃষ্টির অভাবে ধান, ভুট্টা ও সূর্যমুখী ও বাদাম ক্ষেত পুড়ে যাচ্ছে। এজন্য আমরা মুসল্লিরা মিলে নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST