রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ Logo চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত Logo চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জ্বালানি তেল সহ বিভিন্ন দ্রবের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিক্ষোভ মিছিল

Reporter Name / ২৪৮১ Time View
Update : বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৩:২০ পূর্বাহ্ণ

মাসুম বিল্লাহ জাফর বরগুনা জেলা প্রতিনিধিজ্বালানি তেল সহ বিভিন্ন দ্রবের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ০৯আগস্ট (মঙ্গলবার) প্রতি জেলায় জেলায় অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল।

এরই ধারাবাহিকতায় সকল জেলার ন্যায় আজ সকাল ৯টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে “জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল কর দেশ বাঁচাও কৃষক বাঁচাও সার ও কৃষি পণ্যের দাম কমাও” স্লোগানে স্লোগানে বরগুনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি জনাব আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ(পীর সাহেব কেওড়াবুনিয়া)।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-
ইসলামী আন্দোলন বাংলাদেশ,বরগুনা জেলা শাখার সম্মানিত সহ সভাপতি- মাওলানা হাবিবুর রহমান,
সেক্রেটারি- জনাব মুহাম্মাদ কামিনুল ইসলাম,
জয়েন্ট সেক্রেটারি-মাওলানা আব্দুস শাকুর, সাংগঠনিক সম্পাদক- সাংবাদিক মোঃ গোলাম হায়দার স্বপন সহ আরো বক্তব্য রাখেন,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান রায়হান।

এছাড়া আরো বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ,ইসলামী যুব আন্দোলন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ইদ্রিসুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST