মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo ​সুপারিশ ছাড়া মিলে না কাজ: এলজিইডিতে অদৃশ্য সিন্ডিকেটের থাবা Logo বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা Logo নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার শংকর
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: / ২ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ

 

রাজশাহীর চারঘাট সীমান্ত দিয়ে চোরাচালানের সময় ৩০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মুক্তারপুর ক্যাডেট কলেজের পাশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
মঙ্গলবার বিকালে ১বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সোমবার রাতে ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল মুক্তারপুর ক্যাডেট কলেজের পাশের এলাকায় তিনজন চোরাকারবারীকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় তারা একটি ব্যাগটি ফেলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।
জব্দ করা মালামাল চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিজিবি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST