মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত। Logo শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে আমাদের অগ্রণী ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ক্যাপিটাল বাংলাদেশ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ Logo সংগ্রাম, ত্যাগ ও আদর্শের প্রতীক: তালতলীর শ্রমিক রাজনীতিতে আস্থার নাম মোঃ সিদ্দিকুর রহমান মামুন Logo দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে Logo বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত Logo সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ Logo বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাইবান্ধায় স্ত্রীকে জবাই করে হত্যা মামলায় স্বামী-শ্যালকের মৃত্যুদণ্ড।

Reporter Name / ২৫০০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১২:৪৮ অপরাহ্ণ

 মো:সাব্বির হোসেন রনি। গাইবান্ধা জেলা প্রতনিধি: প্রতিবেদন:গাইবান্ধায় দ্বিতীয় স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে স্বামী ও প্রথম স্ত্রীর ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে এ মামলার ওপর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামের সাইফুল ইসলাম ও একই উপজেলার বসন্তেরপাড়া গ্রামের করিম মিয়া। করিম মিয়া সাইফুলের প্রথম স্ত্রীর ভাই। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই হন। এ মমামলায় খালাস পাওয়া ওপর তিনজন হলেন, সাইফুলের প্রথম স্ত্রী পারভীন আক্তার, মা কোহিনুর বেগম বুলি ও শ্যালক কুদ্দুস রানা। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আবু আহম্মেদ আব্দুল্লাহ কনক। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আবু আলা সিদ্দিকুল ইসলাম ও শাহ মো. জামিল। মামলার এজাহারের বরাতে অতিরিক্ত পিপি আবু আহম্মেদ আব্দুল্লাহ কনক জানান, ২০১৫ সালে সাইফুল ইসলামের সাথে পারভীন বেগমের বিয়ে হয়। এটি ছিল সাইফুলের ২য় বিয়ে। বিয়ের পর সংসার করলেও তাদের কোনো সন্তান হয়নি। সাইফুলের প্রথমপক্ষের স্ত্রী থাকায় প্রায়ই সাংসারিক বিভিন্ন বিষয়ে ২য় স্ত্রী পারভীনের সঙ্গে ঝগড়া লেগেই থাকতো। এ পরিস্থিতিতেই একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে যায় সাইফুল। তখন পারভীন সাইফুলের বাড়ি ছেড়ে তার বাবার বাড়িতে চলে যান। সাইফুল জামিনে বেড়িয়ে পারভীনকে তার বাড়িতে নিয়ে যায়। কিন্তু হঠাৎ করেই ২০১৭ সালের ২৬ জুলাই থেকে পারভীন বেগমের আর খোঁজ পাওয়া যাচ্ছিলো না। এরপর, ৩০ জুলাই সাইফুলের প্রথম স্ত্রীর খালা শাশুড়ির বসন্তেরপাড়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে পারভীনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পারভীনের ভাই আজিজুল রহমান বাদি হয়ে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলায় সাইফুল ও করিমকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। অ্যাডভোকেট আবু আহম্মেদ আব্দুল্লাহ কনক আরও বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। আদালতে সাইফুল ও তার প্রথম স্ত্রীর ভাই করিম পারভীনকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখার কথা স্বীকার করেন। আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডে অংশ নেয়া দুই জনের সর্বোচ্চ শাস্তি হয়েছে। তবে মামলার বাকি তিন আসামি নিরাপরাধ হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত। আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST