সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেতাগীতে সিদুর পরিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ

Reporter Name / ১২০০ Time View
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ

। নিজস্ব প্রতিনিধি : বরগুনার বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামের বাসিন্দা রাখাল দাসের মেয়ে, নিপা দাস (১৬) কে একই গ্রামের বাসিন্দা জয়দেব (৩০) পিতাঃ রনজিৎ দাস (বুদ্ধি ) (৬০) সাং- ঝোপখালী, বিয়ার প্রলবণ দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছিল। নিপা দাস বলেন আমার পাশের বাড়ীর ছেলে জয়দেব, পিতাঃ রনজিৎ দাস (বুদ্ধি) এর সাথে আমার গত ১বছর যাবৎ প্রেমের সম্পর্ক হয়। আমরা উভয় উভয়কে ভালোবাসি এবং এক পর্যায়ে মন্দিরে গিয়ে বিয়ে করব বলে শপধ করি ও জয়দেব আমার কপালে সিদুর পড়িয়ে দেয় এবং আমার বাসায় জয়দেব দীর্ঘদিন যাবৎ আসা যাওয়া করে। আমরা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে আসতেছি। আমি যখন সামাজিক ভাবে বিবাহ করার জন্য বলি জয়দেব নানা অজুহাতে আমাকে ঘুরাতে থাকে। এক পর্যায়ে আমাকে বলে তোমার বাবার কাছ থেকে ১০,০০০০০/- (দশ লক্ষ) টাকা দিয়ে ১টি গাড়ী ক্রয় করে দিতে। এবং আমাকে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু আমার বাবা একজন দিনমজুর আমাদের পক্ষে ১টি গাড়ী ক্রয় করে দেওয়ার মত সামার্থ্য নেই। আমি জয়দেবকে জানালে সে আমার ফোন আর রিসিভ করে না। এবং উপরোক্ত ঘটনা সমাজে জানিয়ে দিবো বললে জয়দেব আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় এবং জয়দেব ও তার লোকজন আমার বাবা-মা ও ভাইকে জীবন নাশের হুমকি প্রদান করেন। আমি যেন কোন মামলা না করি তার জন্য চাপ সৃষ্টি করে আসতেছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বসির গাজী বলেন অভিযোগ পেয়েছি দুই পক্ষকে নোটিশ করা হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST