বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বাগআঁচড়া সাতমাইল গরুহাটের ইজারা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস Logo বকশীগঞ্জে মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার সাঈদ হাসান Logo শার্শার উলশীর যদুনাথপুরের জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

আদর্শ জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

Reporter Name / ১১১৬ Time View
Update : শনিবার, ৮ জুন, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, আদর্শ জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টা ও সবার সদিচ্ছা প্রয়োজন। সকলকে কল্যাণবোধ, মমতাবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। শিক্ষা মানুষের মানবিক গুণাবলি প্রসারিত ও বিকশিত করে। সকলস্তরে মানবিক ও নৈতিক শিক্ষাক্রম অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও সকলস্তরের জনপ্রতিনিধিদেরকে দেশের উন্নয়ন অগ্রগতিতে সমন্বিতভাবে কাজ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যে দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ ব্যবস্থা অপরিহার্য বলে মন্তব্য করে তিনি বলেন, প্রত্যেককে স্বীয় দায়িত্ব সসতার সাথে যথাযথভাবে ও জবাবদিহিতার সাথে পালন করতে হবে। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭ জুন শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত ‘আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা এডভোকেট মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী, বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিচারপতি মোঃ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব ড. মোখলেস উর রহমান ও সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন, অগ্রগামী মিডিয়া ভিশন এর নির্বাহী পরিচালক এম গোলাম ফারুক মজনু, শুভেচ্ছা বক্তব্য রাখেন এম এইচ আরমান চৌধুরী। আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST