বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শেরপুরের নবাগত পুলিশ সুপার

Reporter Name / ১৩৬৮ Time View
Update : শনিবার, ৪ মে, ২০২৪, ১:১০ অপরাহ্ণ

 মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে নবযোগদানকৃত পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়  জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন। শনিবার (৪ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন নবাগত পুলিশ সুপার। পরে সার্বিক পরিস্থিতি সম্পর্কে নবাগত পুলিশ সুপার বলেন, আমাদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে অনেক দায়বদ্ধতা রয়েছে। সন্তানের অভিভাবক হিসেবে প্রত্যেকের দায় রয়েছে সন্তানের উপর নজরদারি করার। সন্ধ্যার পরে সন্তানদের বাইরে বের হতে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, মাদক, ইভটিজিং, চোরাচালান, জোয়া সহ নানা সমস্যা রয়েছে। শেরপুরের মোট জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবলের সীমাবদ্ধতা থাকলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বশক্তি দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ যাকে চাইবেন তাকে ভোট দিবেন। জনগণ যাকে চাইবেন না তার অবস্থা তার মত হবে। পুলিশ সম্পুর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। কেউ এর ব্যত্যয় ঘটাতে চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মতবিনিময় সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, সদর থানার ওসি মো. এমদাদুল হক, নালিতাবাড়ী থানার ওসি মো. মনিরুল ইসলাম ভুঁইয়া, নকলা থানার ওসি মো. আব্দুল কাদের, শ্রীবরদী থানার ওসি মো. আব্দুল কাইয়ুম খান, ঝিনাইগাতী থানার ওসি মো. বশির আহমেদ বাদল সহ অন্যান্য কর্মকর্তা এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মেজাজ উদ্দিন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাংবাদিক সাবিহা জামান শাপলা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মানিক দত্ত সহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST