শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo ​সুপারিশ ছাড়া মিলে না কাজ: এলজিইডিতে অদৃশ্য সিন্ডিকেটের থাবা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কোটচাঁদপুরে দর্জি ট্রেড ইউনিয়নের মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৩৪ Time View
Update : বুধবার, ১ মে, ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১লা মে) দর্জি ট্রেড ইউনিয়নের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি ও দর্জি ট্রেড ইউনিয়নের উপদেষ্টা আমিরুল ইসলাম কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সেক্রেটারি বিল্লাল হোসেন, এলাঙ্গী ইউনিয়ন সভাপতি সাইফুদ্দিন, বলুহর ইউনিয়ন সভাপতি সওকত উল্লাহ, দোড়া ইউনিয়ন সভাপতি হুমায়ূন কবিরসহ আরও অনেকে। র‌্যালিটি কোটচাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি আমিরুল ইসলাম কামাল বলেন, অনেক দেশে মে দিবসটি লেবার ডে হিসাবে পালন করা হয়। ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা শ্রমদিনের দাবীতে আন্দোলন রত শ্রমিকের ওপর গুলি চালানো হলে ১১ জন শহীদ হয়। শ্রমিকদের প্রতিদিন গড়ে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা আর সপ্তাহে ৬ দিন অমানবিক পরিশ্রম করতে হত। বিপরীতে মজুরী মিলত খুবই নগণ্য, শ্রমিকরা মানবেতর জীবনযাপন করত। ১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একদল শ্রমিক দৈনিক ৮ ঘণ্টা কাজ করার জন্য আন্দোলন শুরু করেন, এবং তাদের এ দাবী কার্যকর করার জন্য তারা সময় বেঁধে দেয় ১৮৮৬ সালের ১লা মে। কিন্তু কারখানা মালিকগণ এ দাবী মেনে নিল না। ৪ঠা মে ১৮৮৬ সালে সন্ধ্যাবেলা হালকা বৃষ্টির মধ্যে শিকাগোর হে-মার্কেট নামক এক বাণিজ্যিক এলাকায় শ্রমিকগণ মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। হঠাৎ দূরে দাড়ানো পুলিশ দলের কাছে এক বোমার বিস্ফোরন ঘটে, এতে এক পুলিশ নিহত হয়। পুলিশবাহিনী তাৎক্ষনিক শ্রমিকদের উপর অতর্কিতে হামলা শুরু করে । এতে ১১ জন শ্রমিক শহীদ হন। পুলিশ হত্যা মামলায় আগস্ট স্পীজ সহ আটজনকে অভিযুক্ত করা হয়। এক প্রহসনমূলক বিচারের পর ১৮৮৭ সালের ১১ই নভেম্বর উন্মুক্ত স্থানে ৬ জনের ফাঁসি কার্যকর করা হয়। লুইস লিং নামে একজন একদিন পূর্বেই কারাভ্যন্তরে আত্মহত্যা করেন, অন্যএকজনের পনের বছরের কারাদন্ড হয়। ফাঁসির মঞ্চে আরোহনের পূর্বে আগস্ট স্পীজ বলেছিলেন, “আজ আমাদের এই নি:শব্দতা, তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে”। ২৬শে জুন, ১৮৯৩ ইলিনয়ের গভর্ণর অভিযুক্ত আটজনকেই নিরপরাধ বলে ঘোষণা দেন, এবং হুকুম প্রদানকারী পুলিশের কমান্ডারকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়। তিনি আরও বলেন, শেষ পর্যন্ত শ্রমিকদের “দৈনিক আট ঘণ্টা কাজ করার” দাবী অফিসিয়াল স্বীকৃতি পায়। আর পহেলা মে বা মে দিবস প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দাবী আদায়ের দিন হিসেবে, পৃথিবীব্যাপী আজও তা পালিত হয়। তাছাড়াও বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি উপস্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST