শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo ​সুপারিশ ছাড়া মিলে না কাজ: এলজিইডিতে অদৃশ্য সিন্ডিকেটের থাবা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান হত্যার মূল হোতা গ্রেপ্তার

Reporter Name / ১৬৫২ Time View
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১২:৩১ অপরাহ্ণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান(১৫)কে হত্যার ঘটনার মূল হোতা আল আমিন(১৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ঢাকার উত্তরখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলার চরশিমুলচুড়া এলাকার রহিম মন্ডলের ছেলে। র‌্যাব জানায়, গত ২৫ফেব্রুয়ারি সন্ধ্যায় আরিফ, আসমান ওরফে মনির হোসেন এবং মোখলেসুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জন লোকের সাথে বিপ্লব হাসানের সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে একই দিন রাত ১টার দিকে বিপ্লব হাসান কান্দাপাড়া এলাকার ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে আল আমিন সহ অন্যান্যরা বিপ্লব হাসানকে পরিকল্পিত ভাবে খুনের উদ্দেশে বুকে ও নাভির উপর ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় লোকজন আরিফ(২১)কে আটক করে পুলিশে সোপর্দ করে এবং বিপ্লব হাসানকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২৬ফেব্রুয়ারি বিকেলে বিপ্লব হাসান মৃত্যুবরণ করে। পরে বিপ্লব হাসানের বাবা মো. কাবিল মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় একই দিনে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আল আমিন আত্মগোপনে চলে যায়। অবশেষে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ঢাকার উত্তরখান এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করে শ্রীবরদী থানায় হস্তান্তর করে। উল্লেখ্য যে, নিহত বিপ্লব হাসান জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চার কারিয়া দরিপাড়া গ্রামের বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST